জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জয়পুরহাটে ছাত্রশিবিরের সাইকেল র্যালি অনিষ্ঠিত
মোঃ গোলাম কবীর,স্টাফ রিপোর্টার (জয়পুরহাট)
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন, গণঅভ্যুত্থান-সংক্রান্ত রায় ও জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে “অদম্য জুলাই-২৬” কর্মসূচির আওতায় সাইকেল র্যালি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জয়পুরহাট জেলা শাখা।
র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা শাখার নেতাকর্মী ও বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন। অংশগ্রহণকারীরা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ঘোষিত দাবিগুলোর বাস্তবায়নের আহ্বান জানান।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আবু নাসির মো. ত্বহা। তিনি তাঁর বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় তরুণ সমাজকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট সব দাবির দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং জনশক্তিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026