হরিণাকুণ্ডুতে সনদ ছাড়া গরু জবাই: মাংস বিক্রেতাকে জরিমানা
দৈনিক দেশ প্রতিদিন
হরিণাকুন্ডু প্রতিনিধি
মোঃ আলমগীর হোসেন
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে প্রাণিস্বাস্থ্য পরীক্ষার সনদ ছাড়া গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে এক মাংস বিক্রেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।
আজ ২৩ জুলাই ২০২৬ খ্রিঃ (বৃহস্পতিবার) উপজেলার কুলবাড়ীয়া বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, পশুজবাই ও মাংসের মাননিয়ন্ত্রণ আইন, ২০১১ এর ৫(২) ধারা অনুযায়ী এই মোবাইল কোর্ট পরিচালনা করেন হরিণাকুণ্ডু উপজেলার সম্মানীয় উপজেলা নির্বাহী অফিসার জনাব প্রদীপ্ত রায় দীপন।
অভিযানকালে কুলবাড়ীয়া বাজারের মাংস বিক্রেতা মোঃ সাহেব আলী নিয়মানুযায়ী প্রাণিস্বাস্থ্য পরীক্ষার সনদ ব্যতীত গরু জবাই করে মাংস বিক্রি করছিলেন। এ অপরাধে মোবাইল কোর্টের বিচারক তাঁকে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা অনাদায়ে দণ্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার জনাব প্রদীপ্ত রায় দীপন জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ মাংস সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026