জীবিকার চাকা থামিয়ে দিচ্ছে ১,০০০ টাকার মামলা—কিশোরগঞ্জে অটোচালকদের অভিযোগ
— মুহাম্মদ নূরে আলম
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ ছোট্ট একটি শহর। এই শহরে কোনো শিল্পকারখানা, মিল বা ফ্যাক্টরি নেই, যেখানে কাজ করে খেটে খাওয়া মানুষ জীবিকা নির্বাহ করতে পারে। এখানেও অসংখ্য শিক্ষিত বেকার যুবক রয়েছে, যাদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ নেই। মাস্টার্স ডিগ্রি পাস করে ইট, বালু ও সিমেন্টের জোগালির কাজ করা তাদের পক্ষে সম্ভব নয়।
বিগত কয়েক দিন যাবৎ প্রকাশ্যে ও গোপনে সংবাদ অনুসন্ধানে জানতে পেরেছি, অনেক শিক্ষিত বেকার যুবক মুখে মাস্ক পরে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে সংসার চালাচ্ছেন। এছাড়াও অসংখ্য গরিব, অসহায় যুবক ও বৃদ্ধ এই গাড়ি চালিয়েই জীবিকা নির্বাহ করছেন। সর্বনিম্ন একজন চালকের ওপর পাঁচজন পরিবারের সদস্য নির্ভরশীল।
এই ব্যাটারিচালিত গাড়ির চালকেরা প্রতিদিন একটি দুশ্চিন্তা নিয়ে ঘর থেকে বের হন—ট্রাফিক পুলিশের মামলা। একটি অটোরিকশা চালিয়ে একজন চালক প্রতিদিন ৭০০–৮০০ টাকা আয় করতে পারেন। এর মধ্যে চার্জ বাবদ প্রায় ১৫০ টাকা এবং মালিককে ৩২০–৩৫০ টাকা জমা দিতে হয়। সব খরচ বাদ দিয়ে তার হাতে থাকে প্রায় ৩০০ টাকা। এই সামান্য আয় দিয়েই তিনি কোনো রকমে পরিবার চালান।
কিন্তু কিশোরগঞ্জ শহরের পুলিশ লাইনস, বটতলা মোড়, কালীবাড়ী মোড়, মডেল থানার সামনে, পুরাতন থানা মোড় ও একরামপুর মোড়ে গাড়ি নিয়ে গেলেই ১,০০০ টাকার মামলার হলুদ বা নীল রঙের কাগজ ধরিয়ে দেওয়া হয়। ফলে অনেক চালককে ঋণ করে সেই টাকা পরিশোধ করতে হয়। এর প্রভাবে চালক ও তার পরিবারের সদস্যদের অন্তত দুই দিন উপবাস থাকতে হয়। এছাড়াও ঋণের টাকা পরিশোধ করতে গিয়ে কেউ কেউ চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন বলে অভিযোগ রয়েছে।
এই অপরাধ প্রবণতা কমাতে ট্রাফিক পুলিশের আড়ালে থাকা অদৃশ্য শক্তির নির্দেশে অটোরিকশা চালকদের কাছ থেকে মামলার নামে ১,০০০ টাকা আদায় বন্ধ করতে হবে। তাহলে কিশোরগঞ্জে অপরাধ প্রবণতা অনেকাংশে কমে আসবে। শহরের যানজট নিরসনে অফিস সময়ে মামলা দিয়ে ১,০০০ টাকা আদায়ের পরিবর্তে ব্যাটারিচালিত গাড়ি সীমিত আকারে চলাচলের সুযোগ এবং বিকল্প সড়ক ব্যবহারের উদ্যোগ নেওয়া উচিত। অন্যথায় শহরে অপরাধ প্রবণতা আরও বেড়ে যেতে পারে।
এছাড়াও দেখা যায়, বিভিন্ন হাসপাতাল, মডেল থানা, আদালত ও ক্লিনিকে রোগী নিয়ে যাওয়ার পর ফেরার পথে অনেক চালক মামলার শিকার হচ্ছেন। এর ফলে অনেক রোগী, বৃদ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তি অটোরিকশা না পেয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
সংবাদ সংগ্রহের সময় নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই প্রশ্ন তুলেছেন—মামলার নামে আদায় করা এই টাকাগুলো কোথায় যায়? ট্রাফিক আইনে ব্যাটারিচালিত গাড়িকে মামলা দেওয়ার কোনো যুক্তিযুক্ত আইন আছে কি?
এই গরিব, অসহায় মানুষের কাছ থেকে এভাবে টাকা আদায় বন্ধ করুন।
……
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026