বামনায় ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মোঃ মিরাজ হোসাইন চৌধুরী বরগুনা( বামনা) প্রতিনিধিঃ
বরগুনার জেলার বামনা উপজেলা থানা পুলিশের এক বিশেষ অভিযানে ১৮ (আঠারো) পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে । বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে উপজেলার ১ নং বুকাবুনিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড দক্ষিণ বুকাবুনিয়া এলাকার বামনা-পাথরঘাটা আঞ্চলিক মহাসড়কে সামসুল হক হুজুরের ফার্মেসীর সামনে থেকে তাঁদের -১৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন বামনা সদর ইউনিয়নের রুহিতা এলাকার মোঃ ফারুক ফরাজীর ছেলে মোঃ শফিকুল ইসলাম (২৫) এবং বুকাবুনিয়া ইউনিয়নের দক্ষিণ বুকাবুনিয়া এলাকার মোঃ সেকান্দার আকনের ছেলে মোঃ হাফিজুর রহমান হাসু মনি (২৬)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বামনা থানার এসআই (নিরস্ত্র) মোঃ শহীদুল ইসলামের নেতৃত্বে এএসআই মোঃ আমির হোসেন, কনস্টেবল জসিম উদ্দিন ও সাজেদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে দক্ষিণ বুকাবুনিয়া গ্রামের সামছুল হুজুরের ফার্মেসীর সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে উক্ত দুই তরুণকে আটক করা হয়।পরবর্তীতে তল্লাশি চালিয়ে শফিকুল ইসলামের নিকট থেকে নীল পলিথিনে মোড়ানো সাদা প্লাস্টিকের কৌটায় থাকা ১৪ পিস এবং হাফিজুর রহমানের জিন্স প্যান্টের পকেট থেকে ৪ পিস সর্বমোট ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ বিষয়ে বামনা থানার এসআই মোঃ মাইনুল ইসলাম জানান, আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষ করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এলাকায় মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি বলেন ।
মোঃ মিরাজ হোসাইন চৌধুরী বরগুনা ,
(বামনা ) প্রতিনিধি
তারিখ ২৩/৭/২৬
মোবাইল ০১৭১৪৯৯৯০১৮
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026