মজুরি বৃদ্ধির দাবিতে কুলাউড়ায় চা শ্রমিকদের এক ঘণ্টা কর্মবিরতি
কুলাউড়া প্রতিনিধি: আব্দুল ওয়াদুদ
দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, ৫ শতাংশ মূল্যবৃদ্ধির গেজেট বাতিল, ভূমির মালিকানা নিশ্চিত এবং চা শ্রমিক ইউনিয়নের (সিবিএ) নির্বাচনসহ ১০ দফা দাবিতে মৌলভীবাজারের কুলাউড়ায় এক ঘণ্টা কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করেছেন চা শ্রমিকরা।
শুক্রবার (২৪ জুলাই) সকাল ৯টায় চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে উপজেলার কালিটি চা-বাগানে এ কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কালিটি চা-বাগান পঞ্চায়েত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অনিমা অলমিকের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক কৃষ্ণদাস অলমিকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের প্রধান সমন্বয়ক এস এম শুভ, শ্রমিক নেতা দয়াল অলমিক, বিশ্বজিত দাস, কার্তিক নাইডু, সীতারাম অলমিকসহ অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান বাজারদরের তুলনায় চা শ্রমিকদের মজুরি অত্যন্ত অপ্রতুল। প্রতি বছর মাত্র ৮ টাকা করে মজুরি বৃদ্ধি চা শ্রমিকদের সঙ্গে তামাশার শামিল। বর্তমানে দৈনিক ১৮৭ টাকা মজুরি দিয়ে একটি পরিবার চালানো অসম্ভব হয়ে পড়েছে। খেয়ে-পরে বেঁচে থাকার জন্য সম্মানজনক ও ন্যায্য মজুর
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026