মাধবপুরে স্বচ্ছতা গ্রুপের চিকিৎসা সহায়তা পেলেন দীপ্তি রানী রায়
স্টাফ রিপোটার (হবিগঞ্জ)
মো ছাব্বির হোসেন
হবিগঞ্জের মাধবপুরে অনলাইনভিত্তিক মানবিক সংগঠন স্বচ্ছতা গ্রুপের ধারাবাহিক মানবিক কার্যক্রমের অংশ হিসেবে আগুনে পুড়ে যাওয়া অসহায় দীপ্তি রানী রায়ের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টায় উপজেলার বুল্লা ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত স্বচ্ছতা গ্রুপের ১০৭তম মানবিক প্রোগ্রামে অতিথি ও সংগঠনের সদস্যদের উপস্থিতিতে এ সহায়তা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে স্বচ্ছতা গ্রুপের সদস্য মুফতি শফিকুল ইসলাম ডালিম-এর সভাপতিত্বে এবং সাংবাদিক শেখ ইমন আহমেদ-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান তাজ উদ্দিন আহমেদ টেনু, চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক মো. সাইফুল ইসলাম, অ্যাডভোকেট রুহি রায়, শরীফ ইসলাম খান, সাবেক মেম্বার অজিত কুমার, ডা. জীবন রায়, মো. রেনু মিয়া, মো. আলমগীর এবং সাংবাদিক জুলহাস উদ্দিন রিংকু।
এছাড়াও অনুষ্ঠানে স্বচ্ছতা গ্রুপের সদস্য আল আমিন ইসলাম, সাব্বির হাসান, সামছু উদ্দিন, আব্বাস ভূইয়া, অর্জুন পাল, চন্দন কর্মকারসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের বিত্তবান ও মানবিক মানুষ এগিয়ে এলে অসহায় রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করা সহজ হবে। তারা আরও বলেন, ২০১৮ সাল থেকে স্বচ্ছতা গ্রুপ মাধবপুর উপজেলার বিভিন্ন এলাকার অসহায়, দুস্থ ও চিকিৎসাসেবাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
বক্তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026