র্যাব-ডিএনসি-পুলিশের যৌথ অভিযানে তিন মাদক কারবারি আটক
মোহাম্মদ আবু সালেহ স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় যৌথ অভিযানে ফেন্সিডিল ও ইয়াবাসহ তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (২৩ জুলাই) গভীর রাতে উপজেলার নবীগঞ্জ ও আন্দিরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, র্যাব-১১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং বন্দর থানা পুলিশের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে নবীগঞ্জ এলাকার মো. তানজিল হোসেন রাহাত (৩৩), আন্দিরপাড় এলাকার মো. বোরহান (৩৫) এবং শাহ জাহান সাগর মিয়া (৩০)কে আটক করা হয়।
অভিযানকালে তাদের কাছ থেকে পাঁচ বোতল ফেন্সিডিল ও ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
আটক ব্যক্তিদের বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026