দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এমপি এরশাদ উল্লাহ বন্যা ও লোকালয়ে বন্য হাতির প্রবেশ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক রবিবার, 26 জুলাই, 2026 1 বার পঠিত
আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এমপি এরশাদ উল্লাহ  বন্যা ও লোকালয়ে বন্য হাতির প্রবেশ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান

 

মোসলেম উদ্দিন
ক্রাইম টিপোর্টার।
বোয়ালখালী চট্টগ্রাম।

বোয়ালখালী উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চলমান বন্যা ও লোকালয়ে বন্য হাতির প্রবেশজনিত সমস্যা মোকাবিলায় সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ।
বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় মুখ্য উপদেষ্টা হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চলমান বন্যা পরিস্থিতি, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা ও ত্রাণ কার্যক্রমের অগ্রগতি এবং লোকালয়ে বন্য হাতির প্রবেশে সৃষ্ট ঝুঁকি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় এমপি আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি চলমান দুর্যোগ মোকাবিলায় সবাইকে দায়িত্বশীল ও আন্তরিক ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, বন্যার কারণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ত্রাণ কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে পরিচালনা করতে হবে। পাশাপাশি লোকালয়ে বন্য হাতির প্রবেশের কারণে মানুষের জানমাল ও কৃষিজ ফসলের ক্ষয়ক্ষতি কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট সব দপ্তরকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।
সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতিমা, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন, আইন-শৃঙ্খলা কমিটির সদস্য আজিজুল হক চেয়ারম্যান, মোস্তাক আহমেদ খান, শওকত আলম, হাজি ইছহাক চৌধুরী, হামিদুল হক মান্নান চেয়ারম্যানসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলাম, স্থানীয় সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং বন্য হাতির উপদ্রব মোকাবিলায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সবাইকে সর্বাত্মক প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
অন্যান্য

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন

22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
অন্যান্য

লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি

22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
অন্যান্য

কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন

22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
অন্যান্য

লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়

22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
অন্যান্য

রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

22 Aug 2026
আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা
অন্যান্য

আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা

22 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম