এম সাইফুর রহমান বি এম কলেজে ১ কোটি ৫৫ লক্ষ টাকার নতুন ভবনের বরাদ্দ, ভূমি দান করলেন সাবেক চেয়ারম্যান জনাব আমিনুর রহমান চৌধুরী
স্টাফ রিপোর্টার মাওঃ তাজউদ্দিন তালুকদার গোয়াইনঘাট সিলেট।
আলহামদুলিল্লাহ। এম সাইফুর রহমান বি এম কলেজে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর প্রচেষ্টায় ১ কোটি ৫৫ লক্ষ টাকা ব্যয়ে একটি নতুন ভবন নির্মাণের বরাদ্দ উপলক্ষে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
কলেজের সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে এবং কলেজের অধ্যক্ষ জনাব জিল্লুর রহমান সাহেবের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় জানানো হয়, নতুন ভবন নির্মাণের জন্য পর্যাপ্ত জমি না থাকায় কাজ অপরিপূর্ণ রয়েছে এই সময়ে কলেজের ভূমিদাতা ও সাবেক চেয়ারম্যান জনাব মাস্টার আমিনুর রহমান চৌধুরী ১২ শতক জমি দানের ঘোষণা করেন।
সভায় বক্তব্য রাখেন হাবিবুর রহমান প্রাক্তন মেম্বার ও, বিন্নাকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিশিষ্ট মুরুব্বি শামসুদ্দিন আহমদ, চিকনাগুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মহসিন উদ্দিন সাহেব,সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, মাস্টার আমিনুর রহমান চৌধুরী, সাবেক চেয়ারম্যান, আব্দুল করিম সিকদার, ডাক্তার নাজিম উদ্দিন, সাহেব, সাবেক মেম্বার ইসলাম উদ্দিন, মুরব্বি মোহাম্মদ রাশিদ আলী, আয়াত উল্লাহ, মেম্বার অধ্যাপক আলতাফ উদ্দিন, মাওলানা মখলিছুর রহমান, কামরুল ইসলাম, মেম্বার, ফয়জুল করিম সিকদার, গুলনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা বিলকিস বেগম, আহমদ আলী, পাকি মিয়া। এছাড়াও কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও এলাকার সাধারণ জনগণের একাংশ উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026