চরম ভোগান্তিতে বড় গাবুয়া গ্রামের সাধারণ জনগণ ও মাদ্রাসার ছাত্ররা
মোঃ আল-আমিন মৃধা
( স্টাফ রিপোর্টার)
গলাচিপা, পটুয়াখালী
পটুয়াখালীর গলাচিপা উপজেলার ২নং গোলখালী ইউনিয়নের বড় গাবুয়া গ্রামের পশ্চিম পোল থেকে এলেমাবাদ সালেহিয়া দাখিল মাদ্রাসা পর্যন্ত সড়ক এখন মরনফাঁদে পরিণত হয়েছে। উন্নয়নের সমস্ত আধুনিক ছোঁয়া থেকে বঞ্চিত এই গ্রামীণ রাস্তাটি দিনের পর দিন কাদা ও পিচ্ছিল হয়ে থাকছে, যার ফলে চরম দুর্ভোগে পড়েছে স্থানীয় জনসাধরণ, চিকিৎসার জন্য যেগে কষ্ট হচ্ছে। বিশেষ করে কোমলমতি মাদ্রাসার ছাত্ররা।সরেজমিনে গিয়ে দেখা যায়, বৃষ্টির পানিতে তলিয়ে থাকা রাস্তাটি এখন হাঁটু সমান কাদায় পূর্ণ। এই পিচ্ছিল ও ঝুঁকিপূর্ণ রাস্তা পার হয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে মাদ্রাসার শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে বাধ্য হচ্ছে। ছাত্ররা তাদের পরনের পাঞ্জাবি ও প্যান্টে কাদা মেখে মাদ্রাসায় যাচ্ছে এবং বাড়ি ফিরছে। শিক্ষার্থীদেরকে খালি পায়েও চলাচল করতে দেখা যায়। তারা যখন মাদ্রাসার উদ্দেশ্যে রওয়ানা দেয়, তখন পুরো শরীরের মতো তাদের ব্যাগগুলোও কাদা জমে ভারী হয়ে যায়। তাদের এই করুণ দৃশ্য দেখলে যেকোনো মানুষের মন কেঁদে ওঠে।
স্থানীয়রা অভিযোগ করে জানান, নির্বাচনের সময় অনেক জনপ্রতিনিধি এই রাস্তাটি সংস্কারের প্রতিশ্রুতি দিলেও, ভোটের পর তারা আর কোনো খোঁজ রাখেননি। এছাড়া, গ্রামের বড় গাবুয়া ও পার্শ্ববর্তী গ্রামগুলোর মানুষেরা প্রতিদিন এই রাস্তার ওপর নির্ভরশীল হয়ে হাট-বাজারে যান, কৃষিপণ্য বহন করেন, এবং মসজিদে নামাজ পড়তে যান। কিন্তু বর্ষা মৌসুমে তাদের এই চলাচলে চরম ব্যাঘাত ঘটে।
ভুক্তভোগী শিক্ষার্থীরা তাদের দুঃখ প্রকাশ করে জানায়, কাদা মাড়িয়ে চলতে গিয়ে তাদের অনেক শিক্ষার্থী পিছলে পড়ে গিয়ে কাপড়-চোপড় নষ্ট করে ফেলে। ফলে তাদের পড়াশোনাতেও ব্যাঘাত ঘটে এবং প্রতিদিন ক্লাসে যাওয়া তাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়, যদি এই রাস্তাটি অবিলম্বে সংস্কার না করা হয়, তাহলে ভবিষ্যতে কোনো দুর্ঘটনা ঘটলে তার দায়ভার প্রশাসনকেই নিতে হবে। তারা অবিলম্বে বড় গাবুয়া গ্রামের প্রধান সড়কটি পাকা করার জন্য স্থানীয় প্রশাসন ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তীব্র দাবি জানিয়েছে।
স্থানীয়রা “গত কয়েকদিনের টানা বর্ষণের ফলে ইউনিয়নের অনেক রাস্তাঘাটের এমন দশা হয়েছে। তবে আমরা অগ্রাধিকার ভিত্তিতে যেসব রাস্তার অবস্থা সবচেয়ে খারাপ তা সংস্কারের চেষ্টা করছি। বড় গাবুয়া গ্রামের এই রাস্তাটি সংস্কারের জন্য ইতোমধ্যে আমাদের একটি পরিকল্পনা রয়েছে, এবং শীঘ্রই কাজ শুরু হবে বলে আশা করি।”
গ্রামবাসীরা আরও জানিয়েছেন, শুধু গাবুয়া গ্রাম নয়, বরং ইউনিয়নের অন্যান্য গ্রামের রাস্তাগুলোর অবস্থাও একই রকমের। তাই তারা ইউনিয়নের প্রতিটি গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কারের বিষয়ে বিশেষ দৃষ্টি দেওয়ার দাবি জানিয়েছে। তারা আশা করছে, প্রশাসন শীঘ্রই এই বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026