হবিগঞ্জ ৪-চুনারঘাট ক্ষুদ্র নৃগোষ্ঠী ও চা শ্রমিকদের উন্নয়নে সরকার কাজ করছে: মাননীয় সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল
স্টাফ রিপোটার (হবিগঞ্জ)
মো ছাবিবর হোসেন
হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও চা শ্রমিকদের শিক্ষা, স্বাস্থ্য, আবাসন এবং আর্থসামাজিক উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে।
শনিবার চুনারুঘাট উপজেলা পরিষদ হলরুমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল এবং দরিদ্র, অসহায়, বিধবা, এতিম ও বাস্তুভিটাহীন পরিবারের মধ্যে সরকারি সহায়তা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মাধবপুর ও চুনারুঘাটের ২৩টি চা বাগানের শ্রমিক পরিবারের জীবনমান উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ, আবাসন ও কর্মসংস্থানের ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি শিশুদের শিক্ষার সুযোগ বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা সম্প্রসারণে কাজ চলছে।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও লস্করপুর ভ্যালি শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক*
22 Aug 2026
সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি!
22 Aug 2026
কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১
22 Aug 2026
সুনামগঞ্জ জেলা সদর কুরবান নগর ইউনিয়ন মাইজবাড়ি বদিপুর আজ বিরাট নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে সম্ভাব্য
22 Aug 2026
গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত এজাহানামীয় ধর্ষণ ও গতকালকের খুনের মামলার আসামী জুবেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ
20 Aug 2026