জীবননগর পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারে নারীসহ ৪ আহত
(জীবননগর প্রতিনিধিঃ)
জীবননগর পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলা ও ধারালো অস্ত্রের আঘাতে দুই নারীসহ একই পরিবারের অন্তত ৪ জন আহত হয়েছেন। মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে তাদেরকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকাল সাড়ে ৩ টা দিকে জীবননগর উপজেলা হাসাদা ইউনিয়নের পনেরসতী গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- আব্দুল খালেক, তার স্ত্রী মোছাঃ সায়রা বেগম, ছেলে, মোঃ তুষার ইমরান, মেয়ে মোছাঃ সোনিয়া খাতুন। এছাড়া একই গ্রামে আরও কয়েকজন নারী হামলার শিকার হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সায়রা বেগম কাজ শেষে বিকাল সাড়ে ৩ টার দিকে বাড়ি ফিরার পথে রাজেনের বাড়ির সামনে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ হবি মালিতা, সুজন মালিতা, সবুজ মালিতাসহ আরো কয়েকজন দেশীয় অস্ত্র রামদা, হাতুড়ি ,লোহার রড, দা, শাবল ও লাঠিসোঁটা নিয়ে সায়রা বেগমের উপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষ, পরে তার চিৎকারে স্বামী আব্দুল খালেক, ছেলে ও মেয়ে তাকে উদ্ধার করতে এগিয়ে আসলে আসামিরা আরও ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে তাদেরকে ও মারধর করে এতে পরিবারের সবাই গুরুতর আহত হন। তাদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।এবং এক পর্যায়ে আব্দুল খালেকের পরিবারকে প্রাণে মেরে ফেলার হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন। , এ ঘটনায় মঙ্গলবার জীবননগর থানায় ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগী সোনিয়া খাতুন। মামলার আসামিরা হলেন— হাসাদা ইউনিয়নের পনেরসতী গ্রামের মৃত ইসাহাক মালিতা ছেলে হবি মালিতা(৫০), সুজন মালিতা (২৬), সবুজ মালিতা (২২) উভয় পিতা হবি মালিতা, মোছা: সুরজিনা বেগম (৪০), পিতা-মোঃ আমজাদ,স্বামী হবি মালিতা। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসীসহ সচেতন মহল।
জীবননগর থানার ইন্সপেক্টর ওসি (অপারেশনস্) অনুপ দাস জানান, হামলার ঘটনায় ভুক্তভোগী সোনিয়া খাতুন বাদী হয়ে গত মঙ্গলবার চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026