দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বহুমুখী উদ্যোগ নিচ্ছে সরকার: ববি হাজ্জাজ

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক সোমবার, 27 জুলাই, 2026 1 বার পঠিত
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বহুমুখী উদ্যোগ নিচ্ছে সরকার: ববি হাজ্জাজ

 

আসিফ বিল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
দেশের প্রাথমিক শিক্ষাকে আরও আধুনিক, দক্ষ ও মানসম্মত পর্যায়ে উন্নীত করতে সরকার বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, দক্ষ শিক্ষক গড়ে তোলার লক্ষ্যে নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পুলিশ ক্লিয়ারেন্স সম্পন্ন হওয়ার পর বাধ্যতামূলকভাবে দুই মাসব্যাপী প্রশিক্ষণে অংশ নিতে হবে। প্রশিক্ষণ সফলভাবে শেষ করার পরই তারা শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রমে যুক্ত হবেন।
সোমবার (২৭ জুলাই) দুপুরে সুনামগঞ্জ পিটিআই মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার শুধু শিক্ষক নিয়োগেই গুরুত্ব দিচ্ছে না, বরং যোগ্য, দক্ষ ও শিক্ষার্থীবান্ধব শিক্ষক তৈরির দিকেও সমান গুরুত্বারোপ করছে। তিনি বলেন, “একজন শিক্ষকই একটি জাতির ভবিষ্যৎ নির্মাণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই শিক্ষক নিয়োগের পাশাপাশি তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক শিক্ষণ-পদ্ধতিতে দক্ষ করে গড়ে তোলা হবে।”
তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের শেখার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর ও সময়োপযোগী করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন সংস্কারমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। নতুন প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষিত শিক্ষক তৈরির বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মিনহাজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রশাসনের প্রতিনিধিবৃন্দ, শিক্ষক, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং সরকারের চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
অন্যান্য

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন

22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
অন্যান্য

লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি

22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
অন্যান্য

কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন

22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
অন্যান্য

লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়

22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
অন্যান্য

রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

22 Aug 2026
আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা
অন্যান্য

আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা

22 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম