রাতারগুল জনকল্যাণ ট্রাস্টের ২৯ সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন
স্টাফ রিপোর্টার :-গোয়াইনঘাট রাতারগুল থেকে- মাওঃ তাজউদ্দিন তালুকদার।
সামাজিক উন্নয়ন, মানবিক সেবা, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ এবং অসহায় মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয়ে রাতারগুল জনকল্যাণ ট্রাস্ট-এর প্রথম ০২ (দুই) বছর মেয়াদি ২৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে এ কমিটি নির্বাচিত হয়।
নবগঠিত কমিটিতে মোখলেছুর রহমান সভাপতি, সাহাবুদ্দিন সিনিয়র সহ-সভাপতি, আজমল হোসেন সহ-সভাপতি, বুরহান উদ্দিন সাধারণ সম্পাদক, জুয়েল আহমদ সহ-সাধারণ সম্পাদক এবং ইয়াহইয়া আলম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এছাড়া আফজল আহমেদ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, আব্দুল আজিজ আবু অর্থ সম্পাদক, ছাইফুল আলম সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, রুবেল আহমদ স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক, হেপি বেগম মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক, সায়েম আহমদ শিক্ষা বিষয়ক সম্পাদক, আলমাছ আহমেদ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক
সম্পাদক, জুনায়েদ আহমদ আন্তর্জাতিক সম্পর্ক ও প্রবাসী বিষয়ক সম্পাদক, খালেদ আহমদ পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রুবেল আহমদ কৃষি বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়াও কমিটিতে ১৩ জন নির্বাহী সদস্য রয়েছেন।
ট্রাস্টের গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনটির মূল লক্ষ্য হলো গ্রামীণ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রসার, তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, পরিবেশ ও জলবায়ু সুরক্ষা, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা। পাশাপাশি এতিম, অসহায়, বিধবা ও প্রতিবন্ধীদের সহযোগিতা, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, চিকিৎসাসেবা, রক্তদান কর্মসূচি, মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন, কৃষি উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং যুব সমাজের দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, রাতারগুল জনকল্যাণ ট্রাস্ট একটি অরাজনৈতিক, সেবামূলক ও জনকল্যাণধর্মী প্রতিষ্ঠান হিসেবে সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। তারা স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে সমাজের সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
নবগঠিত কার্যনির্বাহী পরিষদের সদস্যরা ট্রাস্টের সকল কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে দেশ-বিদেশে অবস্থানরত শুভানুধ্যায়ী, সমাজের সচেতন নাগরিক এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026