সিলেটের বালাগঞ্জে ৮ মাসের অন্তসত্ত্বা স্ত্রীকে ভাগিয়ে নেওয়ার অভিযোগ, থানায় লিখিত আবেদন
রাজনগর প্রতিনিধি, : হাবিবুর রহমান নাজমুল
সিলেটের বালাগঞ্জ উপজেলায় ৮ মাসের অন্তসত্ত্বা স্ত্রীকে প্ররোচিত করে ভাগিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে রঞ্জিত বিশ্বাস (৩৬) নামে এক ব্যক্তি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত ব্যক্তি মৌলভীবাজার জেলার রাজনগর থানার জাইদপুর গ্রামের নয়ন বিশ্বাস (২৫)।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে বালাগঞ্জ উপজেলার কায়েস্থঘাট গ্রামের রঞ্জিত বিশ্বাসের সঙ্গে রত্না বিশ্বাসের (১৯) হিন্দু শাস্ত্রীয় রীতি অনুযায়ী বিয়ে হয়। সম্প্রতি রঞ্জিত বিশ্বাস অসুস্থ হয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে তিনি তার ৮ মাসের অন্তসত্ত্বা স্ত্রীকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
পরবর্তীতে রঞ্জিত বিশ্বাস তার স্ত্রীর ব্যবহৃত মোবাইল ফোন ও মেসেজ পর্যালোচনার মাধ্যমে জানতে পারেন যে, অভিযুক্ত নয়ন বিশ্বাসের সাথে তার স্ত্রী চলে গেছেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, চলে যাওয়ার সময় ঘর থেকে আনুমানিক ৪ লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার, নগদ ১০ হাজার টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী রঞ্জিত বিশ্বাস বালাগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং এ বিষয়ে দ্রুত আইনি পদক্ষেপ ও ন্যায়বিচার প্রার্থনা করেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026