দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

কোম্পানীগঞ্জে মানসিক ভারসাম্যহীন অন্তস্বত্ত্বা তরুণীকে ধর্ষণের অভিযোগ, ইসমাইল নামের এক প্রবাসীর নাম ভাঙিয়ে হুমকি

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক মঙ্গলবার, 28 জুলাই, 2026 1 বার পঠিত
কোম্পানীগঞ্জে মানসিক ভারসাম্যহীন অন্তস্বত্ত্বা তরুণীকে ধর্ষণের অভিযোগ, ইসমাইল নামের এক প্রবাসীর নাম ভাঙিয়ে হুমকি

​ :সাখাওয়াত হোসেননোয়াখালী জেলা প্রতিনিধি:—
নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ধানশালিক ইউনিয়নের চর মন্ডলিয়া গ্রামের মোস্তানের বাড়িতে এক অমানবিক ও মর্মান্তিক ঘটনার অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভোগা ২০ বছর বয়সী এক তরুণীকে (৬ মাসের অন্তস্বত্ত্বা) জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে ইউসুফ নামের এক যুবকের বিরুদ্ধে।
​এই ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে স্থানীয় এলাকাবাসীর মধ্যে। ভুক্তভোগী পরিবার এবং স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ইউসুফ এলাকায় বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত।
​স্থানীয় সূত্র ও ঘটনার বিবরণ:
স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী বিবি রোকসানা আক্তার (২০) দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন। তার পরিবার অত্যন্ত দরিদ্র ও অসহায়। রোকসানার মা জীবিকার তাগিদে প্রতিদিন দুমুঠো ভাতের জোগাড়ে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করতে যান। অনেক সময় বাড়ি ফিরতে দেরি হলে রোকসানা তার মাকে খুঁজতে রাস্তায় বের হন।
​এই অসহায়ত্বের সুযোগ নেয় স্থানীয় বখাটে যুবক ইউসুফ। সে বিভিন্ন সময় রোকসানাকে নানা কায়দায় ফুসলিয়ে (দোস্ত-দোস্তি সম্পর্ক তৈরি করে) জোরপূর্বক গোপন স্থানে নিয়ে মুখে কাপড় গুঁজে ধর্ষণ করে। এমনকি ভুক্তভোগীর বসতঘরে ঢুকে জোরপূর্বক দরজা খুলে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। রোকসানা চিৎকার করার চেষ্টা করলে তাকে প্রাণনাশের বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। শুধু তাই নয়, জঘন্য এই অপরাধ শেষে ইউসুফ ভুক্তভোগী রোকসানাকে শিখিয়ে দেয়—কেউ এ বিষয়ে কিছু জানতে চাইলে যেন প্রবাসীর ইসমাইল দুবাইওয়ালার নাম বলা হয়।
​ভুক্তভোগীর আকুতি:
কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী বিবি রোকসানা আক্তার গণমাধ্যমকর্মীদের জানান, “আমার ওপর যে অমানবিক নির্যাতন চালানো হয়েছে, আমি তার সুষ্ঠু বিচার চাই। আমি মাননীয় প্রশাসনের কাছে এই জঘন্য অপরাধীর কঠোর শাস্তি দাবি করছি।”
​এ ঘটনায় এলাকার সচেতন মহল ও সাধারণ মানুষ অবিলম্বে অভিযুক্ত ইউসুফকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
​

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
অন্যান্য

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন

22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
অন্যান্য

লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি

22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
অন্যান্য

কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন

22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
অন্যান্য

লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়

22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
অন্যান্য

রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

22 Aug 2026
আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা
অন্যান্য

আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা

22 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম