জগন্নাথপুর উপজেলার কান্দার গাঁও সাকিনস্হ ভারসাম্যহীন, মাদকাসক্ত মাহতাব ওরফে দুলন এর দৌরাত্ম্য :জিম্মিদশায় অধিকাংশ পরিবার, আতংকে বাসিন্দারা
অনুসন্ধানী মূলক প্রতিবেদন সিলেট থেকেঃ-
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার অন্তর্গত কান্দার গাঁও গ্রামের মানসিক ভারসাম্যহীন ও মাদকাসক্ত ব্যক্তি মাহতাব ওরফে দুলন(৪০)এর কারণে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে গ্রামবাসীর নিরাপত্তা হুমকির মুখে পড়েছে তার অপরাধমূলক আচরণের কারণে।
দীর্ঘদিন যাবৎ মানসিক অসুস্থতা ও মাদকাসক্ততার কারণে মাহতাব ওরফে দুলন তার পরিবার ও গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছিল। তার পরিবারও তাকে বিভিন্ন রিহ্যাব সেন্টার ও নিরাপদ জায়গায় রাখাছিল । কিন্তু ১৬ মে, ২০২৬ তারিখে তার আপন ভাই এখলাছুর ওরফে নিক্সনও অন্যান্যে কিছু ব্যক্তির সুপরিকল্পিত চিন্তা ভাবনার মধ্যে তাকে হঠাৎ করে বাড়ি ফিরিয়ে আনা হয়। এরপর থেকে গ্রামবাসীর জীবন জিম্মি হয়ে পড়ে।
মাহতাব ওরফে দুলন তার হাতে দা নিয়ে গ্রামের অধিকাংশ পরিবার ও তাদের সদস্যদের লক্ষ্য করে অকথ্য ভাষায় গালাগালি ও হুমকি দেয়া শুরু করে। তার মানসিক অসুস্থতা ও মাদকাসক্তির কারণে গ্রামবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা থাকায় স্থানীয় প্রশাসনকে বারবার অবহিত করা হচ্ছে এবং নিরাপত্তার জন্য আকুল আবেদন জানানো হচ্ছে।
৯ জুন, ২০২৬ তারিখের রাত আনুমানিক ৩.০০ ঘটিকায় মাহতাব নেশাগ্রস্ত অবস্থায় গ্রামের অনেক পরিবার ও তাদের সদস্যদের লক্ষ্য করে অকথ্য ভাষায় গালাগালি ও মেরে ফেলার হুমকি দেয়। এই ঘটনার পর গ্রামবাসীর সম্মিলিত উদ্যোগে জগন্নাথপুর উপজেলা যুবদল নেতা মোস্তাফিজুর রহমান তালুকদারকে দায়িত্ব দেওয়া হয়। সে জগন্নাথপুর সার্কেল অফিসারকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও চিত্র সহ জরুরি আবেদন জানায়। পরবর্তীতে থানার ওসি শফিকুল ইসলামকে বিষয়টি অবহিত করা হয় এবং সমস্ত অপরাধমূলক তথ্য ও ভিডিও চিত্র প্রদান করা হয়। কলকলিয়া ইউনিয়ন ভিট অফিসার এস আই কবির সাহেবও বিষয়টি বারবার অবগত হন।
১২ জুন, ২০২৬ তারিখে গ্রামবাসীরা জিডি করার উদ্দেশ্যে জগন্নাথপুর থানায় যাওয়ার সময় খবর পাওয়া যায় যে, রাত আনুমানিক ৮.৩০ ঘটিকায় মাহতাব ওরফে দুলন নেশাগ্রস্ত অবস্থায় কলকলিয়া ইউনিয়নের অন্তর্গত শ্রীধরপাশা বাজার সংলগ্ন রাস্তার মোড়ে অসুস্থ অবস্থায় পড়ে আছে দেখে ।বিশেষ করে, পথচারীদের নজরে আসার সাথে সাথে তাৎক্ষণিক স্থানীয় প্রশাসনকে সংবাদ দেওয়া হয় এবং পরবর্তীতে জগন্নাথপুর থানার এস আই/এ এস আই মতিউর সাহেবের নেতৃত্বে তাকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়। পরবর্তীতে তার অভিভাবকদের সাথে যোগাযোগের মাধ্যমে সুচিকিৎসার উদ্দেশ্যে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভুক্তভোগী গ্রামবাসীর একমাত্র দাবি হলো, ফিৎনা সৃষ্টিকারী এখলাছুর ওরফে নিক্সন,ও আওয়ামী ডেভিল শিপন এর আপন ভাই মাদকাসক্তি মাহতাব ওরফে দুলন।
এবং অজ্ঞাতনামা কিছু ব্যক্তিদের কারণে পূর্ব থেকেই মিথ্যা মামলা, হামলা, হয়রানিসহ নানারকম ষড়যন্ত্রের মাধ্যমে অত্রগ্রামের মধ্যে হিংসাত্মক ভাবে কোন্দল সৃষ্টি করে আসছে এবং সব অপরাধ মুলক কর্মকান্ডের প্রধান নেপথ্যেকারী নিক্সন এবং পরিশেষে, বিভিন্ন ফেইসবুক ফেইক আইডি দিয়ে সে নিজে ও বিভিন্ন প্রকৃতির লোভী ব্যক্তিদের দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে সামাজিকভাবে হয়রানিসহ, মান ক্ষুন্ন করার চেষ্টা চালিয়ে আসছে বিশেষ করে, অত্র গ্রামবাসীর সমস্ত অন্যায়ের প্রতিরোধ ও প্রতিকার এবং তাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের স্হানীয় ও সর্বস্তরের সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট আকুল আবেদন জানানো হয়েছে।
গ্রামবাসীরা আশা করছেন, সচেতন মহল ও প্রশাসন দ্রুত কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করবেন বলে জোর দাবি জানাচ্ছেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক*
22 Aug 2026
সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি!
22 Aug 2026
কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১
22 Aug 2026
সুনামগঞ্জ জেলা সদর কুরবান নগর ইউনিয়ন মাইজবাড়ি বদিপুর আজ বিরাট নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে সম্ভাব্য
22 Aug 2026
গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত এজাহানামীয় ধর্ষণ ও গতকালকের খুনের মামলার আসামী জুবেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ
20 Aug 2026