দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

বামনা ডৌয়াতলায় পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস লেনদেন ও ডিজিটাল ব্যাংকিং’ শীর্ষক আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক মঙ্গলবার, 28 জুলাই, 2026 1 বার পঠিত
বামনা ডৌয়াতলায় পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস লেনদেন ও ডিজিটাল ব্যাংকিং’ শীর্ষক আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

মোঃ মিরাজ হোসাইন চৌধুরী
বামনা (বরগুনা) প্রতিনিধি:
স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবং আধুনিক ব্যাংকিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বরগুনা জেলার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা বাজারে পূবালী ব্যাংক পিএলসি, বামনা শাখার উদ্যোগে ‘ক্যাশলেস লেনদেন ও ডিজিটাল ব্যাংকিং’ শীর্ষক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই ২০২৬) সকাল ১১টায় ডৌয়াতলা বাজারের আব্দুস শুকুর হাজীর বিল্ডিংয়ে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় ক্যাশলেস অর্থনীতি প্রসারে ব্যাংকিং খাতের ভূমিকা, ডিজিটাল ব্যাংকিংয়ের সম্ভাবনা এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের ‘স্মার্ট বাংলাদেশ’ বাস্তবায়নে নগদ টাকার ওপর নির্ভরতা কমিয়ে ডিজিটাল লেনদেনের বিকল্প নেই। গ্রাহকদের দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী ব্যাংকিং সেবা দিতে পূবালী ব্যাংক ইতোমধ্যে আধুনিক প্রযুক্তিনির্ভর অবকাঠামো গড়ে তুলেছে।
আলোচনায় ব্যাংকের ডিজিটাল রূপান্তর, মোবাইল অ্যাপ ও অনলাইন ব্যাংকিং সেবার সম্প্রসারণ, ‘বাংলা কিউআর’ পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের লেনদেন সহজীকরণ, ডিজিটাল লেনদেনে সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রান্তিক জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনতে ক্যাশলেস ব্যবস্থার গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসি, বামনা শাখার শাখা ব্যবস্থাপক সৈয়দ ফিরোজ আহমেদ। তিনি বলেন, “আমরা কেবল একটি ব্যাংক নই, বরং গ্রাহকের ডিজিটাল জীবনযাত্রার অংশীদার হতে চাই। ক্যাশলেস লেনদেন শুধু সময় বাঁচায় না, এটি দেশের অর্থনীতিতে স্বচ্ছতা নিশ্চিত করে এবং মুদ্রণ ব্যয় কমিয়ে জাতীয় সম্পদ সাশ্রয় করে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মো. রাশেদ খান মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক মো. আবুসালে হাওলাদার।
এছাড়া বক্তব্য রাখেন পূবালী ব্যাংকের জুনিয়র ডেপুটি অফিসার মো. মামুন, ডৌয়াতলা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান এবং বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোহাম্মদ আব্দুস শুকুর। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ব্যবসায়ী, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সাধারণ মানুষকে ক্যাশলেস লেনদেনে আরও উৎসাহিত করতে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি এবং সহজলভ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে গ্রাহকসেবার মানোন্নয়ন এবং একটি আধুনিক ক্যাশলেস সমাজ গঠনে পূবালী ব্যাংক নিরলসভাবে কাজ করে যাবে বলে অঙ্গীকার ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে পূবালী ব্যাংকের বিভিন্ন গ্রাহকসেবা তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে— বিনামূল্যে ব্যাংক হিসাব খোলার সুবিধা, তাৎক্ষণিক ফ্রি ডেবিট কার্ড প্রদান, পূবালী ব্যাংক অ্যাপ নিবন্ধন সুবিধা, হিসাবের সঙ্গে বায়োমেট্রিক নিবন্ধন এবং অন্যান্য আধুনিক ব্যাংকিং সেবা। এসব সেবা গ্রহণে স্থানীয় গ্রাহকদের আহ্বান জানানো হয়।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
অন্যান্য

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন

22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
অন্যান্য

লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি

22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
অন্যান্য

কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন

22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
অন্যান্য

লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়

22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
অন্যান্য

রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

22 Aug 2026
আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা
অন্যান্য

আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা

22 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম