মাগুরার মহম্মদপুর উপজেলার ইউএনওর সততার দৃষ্টান্ত, উন্নয়নের অনুপ্রেরণা ! কি বিশেষ কারণে ⁉️
ক্রাইম রিপোর্টার হুসাইন আল মামুন (মাগুরা জেলা প্রতিনিধি)
মাগুরার মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাল পুনঃখনন প্রকল্পের অব্যয়িত ২ কোটি ২০ লাখ ৩৬ হাজার ৯৪৫ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়ে প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতার একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, প্রকল্পের আওতায় ১৫ কিলোমিটার খাল পুনঃখননের জন্য বরাদ্দ থাকলেও বাস্তবে ৮.২৫০ কিলোমিটার খালের পুনঃখনন কাজ সম্পন্ন করা হয়। অবশিষ্ট অংশে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অনুমোদন না পাওয়ায় পুনঃখননের কাজ আর এগিয়ে নেওয়া সম্ভব হয়নি।
এছাড়া ৪০ দিনের কর্মসূচির কাজ নির্ধারিত সময়ের আগেই মাত্র ২৪ দিনে সম্পন্ন হওয়ায় উল্লেখযোগ্য পরিমাণ অর্থ অব্যয়িত থেকে যায়। সেই অব্যয়িত ২ কোটি ২০ লাখ ৩৬ হাজার ৯৪৫ টাকা যথাযথ নিয়ম অনুসরণ করে সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।
জনগণের অর্থের সঠিক ব্যবহার, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। সরকারি প্রকল্প বাস্তবায়নে দায়িত্বশীলতা ও সততার এই উদাহরণ অন্যদেরও অনুপ্রাণিত করবে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026