রাউজান রাবার বাগানে শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন
রাউজান প্রতিনিধি, হাফেজ মোঃ বেলাল উদ্দিন:বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় চট্টগ্রামের রাউজান রাবার বাগান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।রাউজান রাবার বাগান শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি দিদারের উদ্যোগে এবং বাগানের ব্যবস্থাপক মো. হানিফের সার্বিক সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি দিদার আলম তালুকদারের সভাপতিত্বে এবং পৌরসভা যুবদল নেতা অধ্যক্ষ এইচ. এম. জুয়েল খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুর হক। কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাউজান পৌরসভা যুবদলের সভাপতি মো. আরিফুল ইসলাম।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আবু বক্কর চৌধুরী, সাবেক কাউন্সিলর রেজাউল রহিম আজম এবং চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক সৈয়দ তহিদুল ইসলাম।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভা শ্রমিক দলের সভাপতি শহিদুল আমিন তালুকদার, পৌরসভা যুবদলের সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম পিংকু, উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল খান, যুবদল নেতা বেলাল, জাবের, ফোরকান, মনজু, সৈয়দ রাজিব, রণি, এরশাদ, নাসির এবং শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ সাধারণ শ্রমিকরা।অনুষ্ঠান শেষে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও সংরক্ষণে সবাইকে নিজ নিজ উদ্যোগে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026