আওলাই ইউনিয়নে মেম্বার পদপ্রার্থী আমিনা বেগমের গণসংযোগ ও ব্যাপক প্রচার
মোঃ আব্দুল মতিন প্রধান
জয়পুরহাট প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত (মহিলা) ওয়ার্ডে বইছে নির্বাচনী হাওয়া। সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন উদীয়মান নারী উদ্যোক্তা ও সমাজসেবক আমিনা বেগম। তিনি পাইকর দাঁড়িয়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক ব্যবসায়ী মোহাম্মদ আলতাব হোসেনের স্ত্রী। এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যয় নিয়ে চষে বেড়াচ্ছেন পুরো নির্বাচনী এলাকা।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে আওলাই গ্রামে আয়োজিত এক উঠান বৈঠকে আমিনা বেগম ভোটারদের উদ্দেশ্যে বলেন, নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নতি ও সেবামূলক কাজ ত্বরান্বিত করা হবে। যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর ভূমিকা রাখার প্রতিশ্রুতিও দেন তিনি। যেকোনো মানবিক ও সামাজিক সংকটে ছায়ার মতো সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি মৌলিক অধিকার নিশ্চিত করার মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নয়নের কথা জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, আমিনা বেগমের বিনয়ী আচরণ ও সমাজসেবামূলক কর্মকাণ্ড ইতিমধ্যে ভোটারদের নজর কেড়েছে। চায়ের দোকান থেকে শুরু করে হাট-বাজার ও পাড়া-মহল্লায় এখন তাঁর নাম নিয়েই চলছে আলোচনা। পাইকর দারিয়াসহ সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোতে সাধারণ মানুষের অভূতপূর্ব সাড়ায় তাঁর পক্ষে জনসমর্থন দিন দিন আরও জোরালো হচ্ছে। নির্বাচনে জয়ী হতে তিনি এলাকার সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট প্রার্থনা করেছেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026