করিমগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: ৬ জন আহত, একজনের অবস্থা আশঙ্কাজনক
প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক
বুধবার, 29 জুলাই, 2026
1 বার পঠিত
মোহাম্মদ নূরে আলম
জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার ঈশা খাঁ মোড় এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনায় একটি সিএনজি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
দুর্ঘটনার কারণ ও আহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে, স্থানীয়রা এই সড়কে যানবাহন চলাচলের সময় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তারা বলেন, অতিরিক্ত গতি ও অসাবধানতার কারণে প্রায়ই এ সড়কে দুর্ঘটনা ঘটে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026