ঘাটাইলে ধর্ষণ চেষ্টায় আটক-১
নিজস্ব প্রতিনিধি-
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের দুলালিয়া গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টায় ১জনকে আটক করেছে স্থানীয়রা। পরে পুলিশের কাছে তুলে দিয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযুক্ত ব্যক্তি দুলালিয়া গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে মো. মিস্টার মিয়া (৫০)
প্রবাসীর পরিবারের ভাষ্য, ২৭ জুলাই (সোমবার) রাতে তাদের বাড়ির বউ টয়লেটে যাওয়ার সময় মিস্টার তার শরীরে হাত দিলে সে চিৎকার করে উঠে। চিৎকারের আওয়াজে বাড়ির অন্যান্য সদস্যরা মিস্টারকে হাতেনাতে ধরে ফেলে পুলিশের কাছে তুলে দেন এবং মামলা দায়ের করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, মিস্টার মাদক জুয়া চাঁদাবাজিসহ নানা অপকর্মের সাথে সম্পৃক্ত। বিগত দিনে আওয়ামিলীগের আমলেও সে সকল অপকর্মে লিপ্ত ছিলো। একবার চাঁদাবাজি করার সময় ধরা পরে। পরে স্থানীয় নেতাকর্মী ও তৎকালীন উপজেলা ভাইস চেয়ারম্যান তাকে ছাড়িয়ে আনেন। এখন বিএনপির নেতারা তাকে ছাড়ানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। সমাজের মানুষের কাছে ঘৃণিত ব্যক্তি হলেও নেতাদের কাছে সমাদৃত সে।
স্থানীয় ছলিং বাজারের একজন জানান, মিস্টার মাদক ও চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি। ইতিপূর্বে জেলও খেটেছে কয়েকবার। কিন্তু নিজেকে না সুদরীয়ে ভিন্নরূপে নানা অপকর্মের আবির্ভাব ঘটান তিনি।
সাগরদিঘী তদন্ত কেন্দ্রের এএসআই জামান জানান, “বাদী পক্ষ থেকে সরকারি সেবা ৯৯৯ কল দেওয়া হয় পরে আমাকে জানালে আমি গিয়ে অভিযুক্ত মিস্টারকে পুলিশি হেফাজতে নিয়ে আসি। বাদী পক্ষ মামলা করেছে বলেও জানান তিনি।”
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026