পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মোঃ আব্দুল মতিন প্রধান , পাঁচবিবি (জয়পুরহাট)
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান প্রার্থী, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং পাঁচবিবি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইটের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৯শে জুলাই (বুধবার) বিকেল ৩টায় জিয়াউল ফেরদৌস রাইটের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জিয়াউল ফেরদৌস রাইট বলেন, “আমি আগামীতে পাঁচবিবি উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষ্যে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি। আমার এই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এবং আমার সামাজিক, রাজনৈতিক ও দলীয় সম্মান ক্ষুণ্ন করার উদ্দেশ্যে প্রতিপক্ষ একটি কুচক্রী মহল সক্রিয় হয়ে উঠেছে।”
তিনি আরও জানান, একটি চক্র কিছু গোপন ও ভুয়া ফেসবুক আইডি—বিশেষ করে ‘খাদেমুল বখতিয়ার’ এবং ‘জয়পুরহাট প্রতিদিন’ নামক আইডি ব্যবহার করে “পাঁচবিবিতে অসহায়দের বরাদ্দকৃত সরকারি অনুদানের গরু আত্মসাৎ করেছেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট”—এমন একটি বানোয়াট ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার করে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে বিষয়টি তাঁর নজরে আসে। উক্ত সংবাদে দাবি করা হয় যে, প্রান্তিক কৃষক, প্রতিবন্ধী, বিধবা ও স্বামী পরিত্যক্তা মহিলাদের গবাদি পশু জালিয়াতির মাধ্যমে তিনি নিজে আত্মসাৎ করেছেন।
এ বিষয়ে জিয়াউল ফেরদৌস রাইট তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “এমন মিথ্যা খবর প্রচারের পর আমি গভীরভাবে মর্মাহত ও অপমানিত বোধ করেছি। আমি জনগণের স্বার্থে রাজনীতি করি এবং সাধ্যমত সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। গরিবের হক আত্মসাৎ করার কথা কল্পনাও করা যায় না। সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
সংবাদ সম্মেলনের পর উপস্থিত সাংবাদিকরা সত্যতা যাচাইয়ের জন্য সরাসরি সুবিধাভোগীদের বাড়িতে যান। এ সময় সুবিধাভোগীরা স্পষ্ট জানান, তাঁরা সরকারি নিয়ম অনুযায়ী সঠিকভাবে গরু পেয়েছেন এবং বর্তমানে সেই গবাদি পশু তাঁদের গোয়ালঘরেই রয়েছে। এই বরাদ্দের সঙ্গে জিয়াউল ফেরদৌস রাইটের বিন্দুমাত্র কোনো সম্পৃক্ততা নেই।
এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম জানান, বিষয়টি তাঁর নজরে এসেছে এবং তিনি এ বিষয়ে অবগত আছেন। যারা সামাজিক যোগাযোগমাধ্যমে এই ধরনের মিথ্যা অপপ্রচার ও বিভ্রান্তি সৃষ্টি করেছে, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026