প্রবাসীদের উদ্যোগে জামেয়া রহমানিয়া বাহার উদ্দিন চৌগ্রাম মহিলা টাইটেল মাদ্রাসার প্রবাসী কমিটি গঠন
দৈনিক দেশ প্রতিদিন
স্টাফ রিপোর্টার, মাওঃ তাজউদ্দিন তালুকদার,গোয়াইনঘাট সিলেট।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জালেয়া রহমানিয়া বাহার উদ্দিন চৌগ্রাম মহিলা টাইটেল মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্লানা বাস্তবায়নের লক্ষ্যে প্রবাসীদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ প্রবাসী কমিটি গঠন করা হয়েছে।
গত ১৪ জুন ২০২৬ (রবিবার) সকাল ১০টায় জামিয়ার কার্যালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় জামিয়ার মহতামিম হযরত মাওলানা আব্দুল কাইয়ম সাহেবের সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
সভায় বক্তারা বলেন, আধুনিক ও যুগোপযোগী শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে প্রবাসীদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রবাসে অবস্থানরত জামিয়ার শুভাকাঙ্ক্ষী, দানশীল ব্যক্তিদের সমন্বয়ে
গঠিত এই কমিটি মাদ্রাসার শিক্ষা বিস্তার, অবকাঠামো উন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পানা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্তি করেন।
নবগঠিত কার্যকারী কমিটিতে জনাব জিল্লুর রহমান সভাপতি, মাও, ফয়জুল করিম সিনিয়র সহ-সভাপতি, জনাব আকমল হোসাইন, কবির আহমদ, শাকির আহমদ, নজরুল ইসলাম ও কুতুব উদ্দিন সহ-সভাপতি, জনাব শাহিন আহমদ সাধারণ সম্পাদক, মাও. জুনায়েদ আহমদ, জনাব সমির উদ্দিন ও জনাব জব্বার শিকদার, সহ-সাধারণ সম্পাদক, মাও, ফাহিম আহমদ সাংগঠনিক সম্পাদক, হা. মাও, সুহেল আহমদ ও জনাব আব্দুল্লাহ শিকদার সহ-সাংগঠনিক সম্পাদক, জনাব জাকারিয়া আহমদ অর্থ সম্পাদক এবং জনাব দিদার হোসেন সহ-অর্থ সম্পাদক হিসেবে দায়িন্তু পেয়েছেন।
এছাড়া কমিটিতে ৯ সদস্যবিশিষ্ট সম্মানিত উপনেষ্টা পরিষদ, ৫৪ জন সাধারণ সদস্য, ২৫ জন প্রবাসী সদস্য এবং ৮৩ জন কার্যকরী কমিটির সদস্যসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যা মাদ্রাসার উন্নয়ন কর্মকাণ্ডকে আও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
সভা শেষে নবনির্বাচিত কমিটির
নেতৃবৃন্দ মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্তি করেন। একই সঙ্গে দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রাক্তন শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী
ও দানশীল ব্যক্তিদের মাদ্রাসার সার্বিক উন্নয়নে পাশে থাকার আহরান জানানো হয়। প্রকাথাকে যে যাদের নাম উল্লেখ হয়নি, তাদের সংযুক্ত করা হবে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক*
22 Aug 2026
সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি!
22 Aug 2026
কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১
22 Aug 2026
সুনামগঞ্জ জেলা সদর কুরবান নগর ইউনিয়ন মাইজবাড়ি বদিপুর আজ বিরাট নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে সম্ভাব্য
22 Aug 2026
গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত এজাহানামীয় ধর্ষণ ও গতকালকের খুনের মামলার আসামী জুবেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ
20 Aug 2026