ফেসবুক লাইভে কৃষকদলের খাল খনন দেখে ঘটনাস্থলে ছুটে গেলেন এমপি নুরুল আমিন
সেলিম চৌধুরী জেলা সংবাদদাতা চট্টগ্রামঃ
ফেসবুক লাইভে কৃষকদলের স্বেচ্ছাশ্রমে খাল খননের দৃশ্য দেখে সরেজমিনে কাজ পরিদর্শনে ছুটে গেলেন চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে তিনি উপজেলার মঘাদিয়া ইউনিয়নের গাজিটোলা এলাকার আন্তছরা খাল খনন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ পরিদর্শন করেন।
এর আগে সোমবার (২৭ জুলাই) উপজেলা কৃষকদলের সভাপতি মো. আশরাফ উদ্দিনের উদ্যোগে স্থানীয় নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে খাল খনন কার্যক্রম শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খালটি দখল ও ভরাট হয়ে থাকায় পানি চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। ফলে কৃষিজমিতে সেচ সংকটের পাশাপাশি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছিল। এতে আমন ধানসহ বিভিন্ন মৌসুমি ফসলের উৎপাদনও হুমকির মুখে পড়ে। কৃষকদের অভিযোগের পর আশরাফ উদ্দিন নিজেই মাঠে নেমে নেতাকর্মীদের নিয়ে খাল পুনঃখননের উদ্যোগ নেন। মাত্র দুই দিনের স্বেচ্ছাশ্রমে প্রায় ২০ জন শ্রমিক ও নেতাকর্মীর অংশগ্রহণে প্রায় এক কিলোমিটার খাল খনন সম্পন্ন হয়েছে।
উপজেলা কৃষকদলের সভাপতি মো. আশরাফ উদ্দিন বলেন, “সরকারের দিকে তাকিয়ে না থেকে আমরা যদি নিজ নিজ অবস্থান থেকে এলাকার উন্নয়নে কাজ করি, তাহলে মীরসরাইয়ে বদলে দেওয়া সম্ভব। নিজ আঙিনা নিজেই পরিষ্কার রাখুন। সবাই মিলে কাজ করলে জলাবদ্ধতামুক্ত মীরসরাই গড়ে তোলা কঠিন নয়।”
পরিদর্শন শেষে সংসদ সদস্য নুরুল আমিন বলেন, “দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে কৃষকদলের সভাপতি আশরাফ উদ্দিনের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে খাল খননের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। মানুষের কল্যাণে এমন উদ্যোগই আমাদের অনুপ্রাণিত করে। জনগণের পাশে দাঁড়াতে পারে, এমন নেতৃত্বই আজ সময়ের দাবি। �
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026