দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

১৬ বছরের সাফল্যের ধারাবাহিকতায় সিদ্ধিরগঞ্জে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের নতুন শাখার উদ্বোধন

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক বুধবার, 29 জুলাই, 2026 1 বার পঠিত
১৬ বছরের সাফল্যের ধারাবাহিকতায় সিদ্ধিরগঞ্জে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের নতুন শাখার উদ্বোধন

 

স্টাফ রিপোর্টার মোহাম্মদ আবু সালেহ
নারায়ণগঞ্জ:
গ্রাহকসেবা সম্প্রসারণ এবং দেশের মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নতুন শাখা উদ্বোধন করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। প্রতিষ্ঠানের ১৬ বছরের সফল পথচলার ধারাবাহিকতায় আদমজীতে এ নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উল্লেখ্য, দেশের স্বনামধন্য তিনটি প্রতিষ্ঠান ব্র্যাক, এপেক্স ও স্কয়ার-এর সমন্বয়ে গঠিত গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড প্রতিষ্ঠার পর থেকেই আধুনিক, স্বচ্ছ ও গ্রাহকবান্ধব বীমা সেবা প্রদানের মাধ্যমে দেশের জীবন বীমা খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ. কে. এম. সামিনুল ইসলাম, মোহাম্মদ তাজুল ইসলাম (RBDM, Region Dhaka-3), মো. সুমন হাওলাদার (এরিয়া ম্যানেজার, সিদ্ধিরগঞ্জ), মো. রাজিব (ম্যানেজার, নারায়ণগঞ্জ) এবং মোহাম্মদ আলী হোসেন (ইউনিট ম্যানেজার)। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী, গ্রাহক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন মো. সুমন হাওলাদার এবং সহ-সঞ্চালনা করেন মো. রাজিব।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুর রহমান খান বলেন, “শুধু নিজের কল্যাণ নয়, জনগণের কল্যাণ, মানুষের উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখাই আমাদের মূল লক্ষ্য। জীবন বীমা একটি পরিবারের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার অন্যতম ভিত্তি। তাই গ্রাহকের আস্থা, স্বচ্ছতা ও উন্নত সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, বর্তমান সময়ে জীবন বীমা কেবল একটি সঞ্চয় কর্মসূচি নয়; এটি অনাকাঙ্ক্ষিত ঝুঁকির সময় পরিবারকে আর্থিক সুরক্ষা দেওয়ার একটি কার্যকর ব্যবস্থা। দেশের প্রত্যন্ত অঞ্চলে বীমা সেবা পৌঁছে দেওয়া, বীমা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে জাতীয় অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স প্রতিশ্রুতিবদ্ধ।
বক্তারা বলেন, নতুন এ শাখা উদ্বোধনের মাধ্যমে সিদ্ধিরগঞ্জ ও আশপাশের এলাকার মানুষ আরও সহজে আধুনিক জীবন বীমা সেবা গ্রহণের সুযোগ পাবেন। একই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি ও গ্রাহকসেবার মানোন্নয়নে এ শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে নতুন শাখার সফলতা, প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি এবং দেশ ও জনগণের কল্যাণ কামনা করে মধ্যাহ্নভোজ শেষে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
অন্যান্য

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন

22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
অন্যান্য

লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি

22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
অন্যান্য

কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন

22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
অন্যান্য

লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়

22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
অন্যান্য

রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

22 Aug 2026
আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা
অন্যান্য

আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা

22 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম