জয়পুরহাট প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন
জয়পুরহাট প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন
মোঃ আব্দুল মতিন প্রধান
জেলা প্রতিনিধি
সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে জয়পুরহাট প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি (২০২৬-২০২৮)।
৩০ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) জয়পুরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত এক উৎসবমুখর ও সুশৃঙ্খল অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন, যেখানে প্রেসক্লাবের সদস্য, জ্যেষ্ঠ সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পেশাদার, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জয়পুরহাট প্রেসক্লাবের সুনাম অক্ষুণ্ন রাখা এবং সাধারণ মানুষের কাছে সত্যনিষ্ঠ সংবাদ পৌঁছে দেওয়াই হবে নতুন কমিটির প্রধান লক্ষ্য। এ সময় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্যভাবে নির্বাচন সম্পন্ন করায় প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য নির্বাচন কমিশনার এবং সংশ্লিষ্ট সকল সদস্যের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং বক্তারা আশা প্রকাশ করেন যে সবার সম্মিলিত সহযোগিতা ও দিকনির্দেশনায় প্রেসক্লাবের কার্যক্রম আগামী দিনে আরও গতিশীল, কার্যকর ও সমৃদ্ধ হবে।
অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দ তাদের দায়িত্ব পালনে সকলের দোয়া, সহযোগিতা ও আন্তরিক সমর্থন কামনা করেন।
উক্ত ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি হিসেবে সোহেল আহমেদ লিও ও তানভিরুল ইসলাম রিগান, সাধারণ সম্পাদক হিসেবে শামীম কাদির, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আবু মুসা, কোষাধ্যক্ষ হিসেবে ইসমাইল হোসেন, লাইব্রেরি সম্পাদক হিসেবে জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক হিসেবে মিলন রায়হান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে মোয়ান্নাফ হোসেন শিমুল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে শীতল চন্দ্র এবং কার্যকরী সদস্য হিসেবে আতাউর রহমান, রুহুল আমিন ও পুলক সরকার দায়িত্ব গ্রহণ করেছেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026