নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত: কালিয়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার সফল বাস্তবায়ন
স্টাফ রিপোর্টার:
মোঃ আব্দুল কাদের শিকদার
নড়াইলের কালিয়াবাসীর দীর্ঘদিনের দাবি ও বহু প্রতীক্ষিত প্রত্যাশার অবশেষে বাস্তবায়ন ঘটল। কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার ঐতিহাসিক অনুমোদন অর্জিত হয়েছে। এই জনকল্যাণকর ও যুগান্তকারী অর্জনের পেছনে অগ্রণী ভূমিকা পালন করায় ৯৩, নড়াইল-১ আসনের সংসদ সদস্য, জননেতা আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম-কে কালিয়াবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কালজয়ী কৃতজ্ঞতা জানানো হয়েছে।
স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার এই পদক্ষেপে কালিয়া উপজেলার মানুষের দীর্ঘদিনের চিকিৎসা সংকট দূর করার পথ সুগম হলো। ১০০ শয্যার এই আধুনিক হাসপাতালে এখন থেকে স্থানীয় রোগীরা আরও উন্নত, মানসম্মত ও পর্যাপ্ত চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।
এলাকাবাসীর মতে, জননেতা আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের ঐকান্তিক প্রচেষ্টা, সুদৃঢ় সদিচ্ছা এবং নিরলস তদারকির ফলেই এই ঐতিহাসিক অনুমোদন পাওয়া সম্ভব হয়েছে। কালিয়ার স্বাস্থ্য খাতের উন্নয়নে তাঁর এই সাহসী ও জনবান্ধব উদ্যোগ ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026