প্রেস রিলিজ *রামু থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ একজন অবৈধ অস্ত্রধারী গ্রেফতার করা প্রসঙ্গে*
অদ্য ৩০/০৭/২০২৬খ্রিঃ তারিখ জনাব এ.এন.এম সাজেদুর রহমান, পুলিশ সুপার, কক্সবাজার এর নির্দেশনায় অফিসার ইনচার্জ, রামু থানা, কক্সবাজার এর তত্ত্বাবধানে এসআই(নিরস্ত্র) নিক্সন চৌধুরী ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রামু থানাধীন কাউয়ারখোপ ইউপি এলাকার নাইক্ষ্যংছড়ি টু রামু সড়কে অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করাকালে শুরু করেন। তখন পুলিশের সিগন্যাল অমান্য করে একটি মিনি পিকআপ দ্রুত গতিতে চেকপোষ্ট অতিক্রম করে পালিয়ে গেলে গাড়ীর গতিবধি পর্যবেক্ষন করে রামু থানাধীন ফতেখারকুল ইউপির ২নং ওয়ার্ডের হাজারীকুল সাকিনস্থ রামু থানার সম্মুখে রামু টু মরিচ্যাগামী সড়কের পাকা রাস্তার উপর থেকে মিনি পিকআপ ট্রাকটিকে আটক করে। ট্রাকটি তল্লাশী করে গাড়ীর চালকের সিট সংলগ্ন স্টিয়ারিং এর নিচে ব্রেকের পাশে পাদানির নিচে হইতে ০১টি বিদেশী পিস্তাল, ০১টি ম্যাগজিন এবং ০৩ রাউন্ড তাঁজা গুলি উদ্ধার পূর্বক মিনি পিকআপ গাড়ীসহ ৩০/০৭/২০২৬খ্রি. তারিখ সকাল অনুমান ১১.৪৫ ঘটিকার সময় জব্দ করা হয় এবং গাড়ী চালক আসামী মোঃ সোহেল (২৭)কে আটক করা হয়। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
*গ্রেফতারকৃত আসামীঃ-* ১। মোঃ সোহেল (২৭), পিতা-ফরিদুল আলম, মাতা-রাশেদা বেগম, সাং-মৌলভীকাটা, ০৮নং ওয়ার্ড, কচ্ছপিয়া ইউপি, থানা-রামু, জেলা-কক্সবাজার।
*উদ্ধারকৃত আলামত:* ১। ০১টি বিদেশী পিস্তাল, ২। ০১টি ম্যাগজিন, ৩। ০৩ রাউন্ড তাঁজা গুলি, ৪। ০১টি মিনি পিকআপ গাড়ী, ৫। ০১টি বাটন মোবাইল।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026