বামনায় একাধিক মামলার ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামি গ্রেফতার
মোঃ মিরাজ হোসাইন চৌধুরী (বরগুনা) বামনা প্রতিনিধিঃ
বরগুনার জেলার বামনা থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৬ টি মামলার ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামি মোঃ মামুন দফাদার (৩৮)কে গ্রেফতার করেছে বামনা থানা পুলিশ। আজ ২৯/০৭/২০২৬ রোজ বুধবার বিকাল ৩ ঘটিকায় বামনা থানা পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে উপজেলার ২ নং বামনা সদর ইউনিয়নের নিজ আমতলী গ্রামের মালেক দফাদারের পুত্র মোঃ মামুন দফাদারকে ৫ টি মাদক মামলা ও ১ টি মারামারি মামলাসহ মোট ৬ টি মামলার ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেন। গত ২১/০৭/২০২৬ বামনা উপজেলার ২ নং সদর ইউনিয়নের ঢুষখালী গ্রামের মোঃ জালাল জমাদ্দার এর বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রিয়ের সময় ১ জনকে গ্রেফতার করলেও মামুন দফাদার কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন খান এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ শহীদুল ইসলাম, এএসআই মোঃ আমির হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে নিজ আমতলী গ্রামের মালেক দফাদরের বাড়িতে অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে স্থানীয় ব্যাক্তিদের উপস্থিতিতে উক্ত আসামিকে আটক করে বামনা থানা নিয়ে আসা হয়। বামনা থানার মামলা নং -০৪, তারিখ-২১/০৭/২০২৬, ধারা-৩৬(১) সারণির ১০(ক)৪০/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হইয়াছে। বামনা থানার মামলা নং-৯ তারিখ১২/০৫/২০২৬ ধারা-৩৬(১) সারণির ১০(ক)৪০/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হইয়াছে। বামনা থানার মামলা নং -৪ তারিখ ১৯/০৪/২০২৬ ধারা ৩৬(১) সারণির ১৯(ক)/৪০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হইয়াছে। বামনা থানার মামলা নং ৫ তারিখ ১১/০৭/২০২৬ ধারা ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হইয়াছে। #বামনা থানার মামলা নং ০৫ /২২ তারিখ১৫/০৩/২০২২ ধারা ১৪৩/১৪১/৩২৩/ ৩০২৫/৩০৭/৩৭৯/৩৫৪/৫০৬ পেনাল কোড ১৮৬০:
মো মিরাজ হোসাইন চৌধুরী বামনা (বরগুনা )প্রতিনিধ
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026