দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

ইউপি সদস্যা সখিনা বেগম সহ সবার বিরুদ্ধে মামলার নির্দেশ

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক শুক্রবার, 31 জুলাই, 2026 1 বার পঠিত
ইউপি সদস্যা সখিনা বেগম সহ সবার বিরুদ্ধে মামলার নির্দেশ

 

বিদ্যালয়ের কাগজপত্রে ভুক্তভোগীর বয়স ১১ বছর। অথচ নিকাহনামায় বয়স ১৯ বছর! অনুসন্ধানে মিলে ভুক্তভোগীর দুটি জন্মনিবন্ধন। যার একটি ভুয়া এন আইডি কার্ড দিয়ে তৈরি। বয়স বাড়িয়ে বানানো এই জন্ম নিবন্ধনে ৫ম শ্রেণির শিক্ষার্থীকে ১৯ বছর দেখিয়ে বিয়ে পড়িয়েছিলেন কাজী।

সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের এই ঘটনা নিয়ে চলতি বছরের পহেলা জানুয়ারি সংবাদের প্রকাশের পর চলতি তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। তদন্ত প্রতিবেদনে সংবাদের সত্যতা প্রতিয়মান হওয়ায় পাঠানো হয় জন্ম ও মৃত্যু রেজিস্ট্রারের কার্যালয়ে। ৬ মাস পর রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের জন্ম ও মৃত্যু নিবন্ধন বিভাগের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট ইউপি মেম্বার সকিনা বেগম সহ জড়িতদের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।সুনামগঞ্জ সদর।

চিঠিতে বলা হয়, সদর উপজেলার কুরবাননগর ইউনিয়ন পরিষদে নাবালিকা শিশুর নাম (নাম গোপন রাখা হলো) পরিবর্তন করে ‘আকলিমা বেগম’ নামে ভুয়া জন্ম নিবন্ধন সনদ সৃজন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন ও সংশ্লিষ্ট প্রমাণক পর্যালোচনায় প্রতীয়মান হয়েছে যে, নাবালিকার পিতা, মাতা, যাচাইকারী সকিনা বেগম, স্থানীয় ইউপি সদস্য (ওয়ার্ড নং ১, ২ ও ৩) এবং স্থানীয় পঞ্চায়েত কমিটির সদস্যগণের প্ররোচনায় ভুয়া জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে বয়স বৃদ্ধি দেখিয়ে এই ভুয়া জন্ম নিবন্ধন সনদটি সৃজন করা হয়।

জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪—এর ধারা ৫(৩) অনুযায়ী নিবন্ধনের জন্য প্রদত্ত তথ্যের সত্যতা নিশ্চিত করার বাধ্যবাধকতা রয়েছে এবং মিথ্যা তথ্য প্রদান আইনটির ধারা ২১ (২) অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। যেহেতু আবেদনকারী ও তথ্য যাচাইকারীগণ জ্ঞাতসারে মিথ্যা তথ্য প্রদান করেছেন, তাই তাঁদের বিরুদ্ধে সূত্রোক্ত পত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে। এছাড়াও জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ ধারা ২২ অনুসারে এই আইনের অধীন দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য সংক্ষুব্ধ ব্যক্তি বা নিবন্ধক (বা রেজিস্ট্রার জেনারেল) ম্যাজিস্ট্রেট এর আদালতে মামলা দায়ের করতে পারবেন মর্মে উল্লেখ রয়েছে।

এমতাবস্থায়, সূত্রোক্ত পত্রের নির্দেশনার আলোকে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ অনুযায়ী অভিযুক্ত মো. রেনু মিয়া, সাবিনা বেগম, যাচাইকারী সকিনা বেগম, স্থানীয় ইউপি সদস্য (ওয়ার্ড নং ১, ২ ও ৩) এবং প্ররোচনাকারী স্থানীয় পঞ্চায়েত কমিটির সদস্যগণের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়েরের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

নির্দেশনা পাওয়ার পর বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদের সভায় আগামী রবিবার তাদের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়েরের সিদ্ধান্ত নেয় পরিষদ। বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মিতালী তালুকদার। তিনি বলেন, যেহেতু উর্ধ্বতন কতৃর্পক্ষের নির্দেশ তাই মামলা করতে হবে। আমরা আইনজীবীর সাথে পরামর্শ করেছি। আগামী রবিবারের দিকে মামলা দায়ের করা হবে। এই রিপোর্টের পর আমাদের লাভ হয়েছে। আগে অনলাইনে এন আইডি যাছাই বাছাইয়ের কোন সুযোগ ছিলো না আমাদের কাছে। এখন সার্ভারে সেই সুযোগ অন্তর্ভুক্ত হবে বলে আশ্বাস পেয়েছি।
স্থানীয় সরকার উপ পরিচালক অসীম চন্দ্র বণিক বলেন, রিপোর্ট প্রকাশের পর আমরা তদন্ত কমিটি গঠন করি। তদন্ত কমিটি রিপোর্টের সত্যতা পায়। পরে সেই রিপোর্ট উর্ধ্বতন কতৃর্পক্ষের কাছে পাঠানো হলে গত মাসে আইনি পদক্ষেপ নেয়ার নির্দেশনা দেয়া হয়। সেই নির্দেশনা মোতাবেক কুরবাননগর ইউনিয়ন পরিষদের নিবন্ধক অর্থাৎ চেয়ারম্যানকে জড়িতদের বিরুদ্ধে মামলা করার নির্দেশনা দেয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
অন্যান্য

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন

22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
অন্যান্য

লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি

22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
অন্যান্য

কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন

22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
অন্যান্য

লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়

22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
অন্যান্য

রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

22 Aug 2026
আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা
অন্যান্য

আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা

22 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম