জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
সেলিম চৌধুরী জেলা সংবাদদাতা চট্টগ্রামঃ
জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) চট্টগ্রাম মহানগর কমিটির নবগঠিত উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার নগরীর আগ্রাবাদস্থ সৌদি বাংলা হোটেলের হলরুমে এ সভার আয়োজন করা হয়।
মহানগর কমিটির সভাপতি এস. এম. আহসানুল কবির টিটুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের কার্যক্রম গতিশীল করা, সদস্যদের ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মো. আলমগীর গনি। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি ও চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়কারী মো. আতিকুর রহমান (আজাদ)। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ খাইরুল ইসলাম, যুগ্ম মহাসচিব এম. এ. আকাশ, যুগ্ম মহাসচিব মাসুদ আলম সাগর, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ কায়সার এবং চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক হাজী মো. নুরুল কবির।
বক্তারা বলেন, সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার অন্যতম ভিত্তি। সাংবাদিকদের অপসাংবাদিকতা পরিহার করে পেশাগত মর্যাদা, নৈতিকতা ও জনস্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও পেশাগত মানোন্নয়নে জেএসএস-কে আরও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে সংগঠনের গঠনতন্ত্র ও নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থেকে কাজ করতে হবে। নতুন প্রজন্মের সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি ও তথ্যপ্রযুক্তিনির্ভর আধুনিক সাংবাদিকতা চর�
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026