দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

তাড়াশে গভীর রাতে গোয়ালঘরের তালা কেটে গরু চুরি,এলাকায় আতঙ্ক

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক শুক্রবার, 31 জুলাই, 2026 2 বার পঠিত
তাড়াশে গভীর রাতে গোয়ালঘরের তালা কেটে গরু চুরি,এলাকায় আতঙ্ক

 

​(লিটন আহমেদ, তাড়াশ,সিরাজগঞ্জ:)

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের গাবরগাড়ী গ্রামে দুর্ধর্ষ গরু চুরির ঘটনা ঘটেছে। রাতের আঁধারে গোয়ালঘরের দরজার তালা কেটে দুটি মূল্যবান গরু নিয়ে গেছে অজ্ঞাত চোরচক্র। এতে সর্বস্ব হারিয়ে চরম দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী কৃষক।
গাবরগাড়ী গ্রামের বাসিন্দা মো. বরাত আলী প্রতিদিনের মতোই বুধবার সন্ধ্যায় তাঁর গবাদিপশুগুলোকে গোয়ালঘরে তোলেন। রাতের খাওয়া-দাওয়া শেষে তিনি পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন। পরবর্তীতে বৃহস্পতিবার ফজরের আজানের সময় ঘুম থেকে উঠে গোয়ালঘরে গিয়ে তিনি দেখতে পান ঘরের দরজা খোলা এবং ভেতরে গরু নেই। ধারণা করা হচ্ছে, গভীর রাতের যেকোনো সময়ে সুসংগঠিত চোরচক্র গোয়ালঘরের দরজার তালা কেটে গরুগুলো চুরি করে নিয়ে চম্পট দেয়।
​ভুক্তভোগী কৃষক মো. বরাত আলী জানান, এই গরুগুলোই ছিল তাঁর পরিবারের অন্যতম বড় সম্বল। হঠাৎ এই চুরির ঘটনায় তিনি এখন নিঃস্ব প্রায়।
​এদিকে খবরটি ছড়িয়ে পড়লে সকালে স্থানীয় উৎসুক জনতা ভুক্তভোগীর বাড়িতে ভিড় জমান। এই চুরির ঘটনায় পুরো গাবরগাড়ী গ্রামসহ আশপাশের এলাকায় তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় রাতের বেলা আইনশৃঙ্খলা বাহিনীর টহল কম থাকায় চোরের উপদ্রব বাড়ছে। অনতিবিলম্বে চুরি হওয়া গরু উদ্ধার এবং জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী।
​এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:হাবিবুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং চুরি যাওয়া গরু উদ্ধারসহ জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
অন্যান্য

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন

22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
অন্যান্য

লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি

22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
অন্যান্য

কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন

22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
অন্যান্য

লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়

22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
অন্যান্য

রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

22 Aug 2026
আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা
অন্যান্য

আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা

22 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম