ফতুল্লায় ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
মোহাম্মদ আবু সালেহ স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় ফতুল্লার ইসদাইর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ফতুল্লা মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, এসআই (নিঃ) মো. মনোয়ার হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ইসদাইরের শেরে বাংলা ছাত্রাবাসসংলগ্ন তিন রাস্তার মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মো. মুরাদ হোসেন সাব্বির (২২) নামে এক যুবককে আটক করা হয়।
আটকের পর তার দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক যাচাইয়ে (পিসিপিআর) তার বিরুদ্ধে পূর্বে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে বলেও জানানো হয়।
গ্রেপ্তার হওয়া সাব্বিরের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামে। তিনি বর্তমানে নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তবে উদ্ধার হওয়া ইয়াবার বিষয়ে তদন্ত চলমান রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026