বামনায় নেশার টাকার জন্য পিতাকে কুপিয়ে আহত, বড় ভাইয়ের স্ত্রী যখম
মোঃ মিরাজ হোসাইন চৌধুরী বরগুনা (বামনা) উপজেলা প্রতিনিধি
বরগুনার বামনা উপজেলায় মধ্য আমতলী গ্রামের সাহেব আলী(৫০) কে নেশার টাকার জন্য নিজ পুত্রের হামলায় গুরুতর আহত হয়েছেন। এ সময় হামলা ঠেকাতে এগিয়ে বড় ভাইয়ের স্ত্রী বৃষ্টি আক্তার ( ৩০) আহত হন। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সুজন মিয়া( ২৪) দীর্ঘ দিন ধরে নেশায় আসক্ত। নেশার টাকা চেয়ে পরিবারের সদস্যদের ওপর প্রায়ই চাপ সৃষ্টি করতেন। ঘটনার দিন টাকা না পেয়ে তিনি ধারালো অস্ত্র দিয়ে নিজ পিতার ওপর হামলা চালান। পিতাকে রক্ষা করতে এগিয়ে এলে বড় ভাইয়ের স্ত্রীও হামলার শিকার হন।
আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ( হাসপাতালে) নেওয়া হয়। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বামনা থানা পুলিশ অভিযুক্ত সুজন মিয়াকে নিজ আমতলী থেকে আটক করে পুলিশ হেফাজতে নিয়েছে। অভিযুক্ত দুজনের মা বাদী হয়ে একটি মামলা দায় করেন এবং পুলিশি হেফাজতে বরগুনা জেলা কারাগারে প্রেরণ করেন।
এ ঘটনায় এলাকাবাসী অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং ইতিপূবে অভিযুক্তকে গ্রেপ্তারের করা হয়েছে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026