দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

বামনায় বণ্টন মামলার রায় ও চূড়ান্ত ডিক্রি প্রদান: বাদীপক্ষ পেল ৩ একর ১৮ শতাংশ জমি

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক শনিবার, 01 আগস্ট, 2026 1 বার পঠিত
বামনায় বণ্টন মামলার রায় ও চূড়ান্ত ডিক্রি প্রদান: বাদীপক্ষ পেল ৩ একর ১৮ শতাংশ জমি

​মোঃ মিরাজ হোসাইন চৌধুরী বরগুনা( বামনা )প্রতিনিধি
বরগুনার জেলার বামনা উপজেলা বিজ্ঞ সিভিল জজ আদালতে দীর্ঘ দিন ধরে চলা এক বণ্টন মামলার (দেং মোং নং- ৪৬/২০১৩) চূড়ান্ত ডিক্রি প্রতিবেদন সফলভাবে সম্পন্ন হয়েছে। আদালতের আদেশ ও আইনি প্রক্রিয়া শেষে নির্ধারিত জমি বাদীপক্ষকে আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হইল। মামলার নথি ও সূত্রে জানা যায়, দেওয়ানি আপিল মামলা (নং১০৩/২০২৪) এর সূত্রে বিগত ২৭/১০/২০২৪ ইং তারিখে ডিক্রি এবং ৩১/১০/২০২৪ ইং তারিখে ডিক্রি স্বাক্ষরিত হয়। পরবর্তীতে দেং আঃ ১০৩/২০২৪ নং মোকদ্দমায় বিগত ২৪/১১/২০২৫ ইং তারিখে রায় ও ২৭/১১/২০২৫ ইং তারিখে চূড়ান্ত ডিক্রি প্রদান করা হয়। উক্ত খতিয়ানে মোট ৪ একর ৫ শতাংশ জমির মধ্যে বিজ্ঞ আদালতের নির্দেশনায় নিরপেক্ষ তদন্ত ও বাটোয়ারা নক্সা প্রস্তুত করেন নিয়োগপ্রাপ্ত অ্যাডভোকেট কমিশনার হরিদাস বিশ্বাস। গত ১৫/০৫/২০২৬ ইং তারিখে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সরজমিনে ডিক্রির কার্যক্রম শেষ করা হয় এবং ১৭/০৫/২০২৬ ইং তারিখে চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়। প্রতিবেদন অনুযায়ী, মোট ৪ একর ৫ শতাংশ ভূমি থেকে বাদীপক্ষ মোঃ সুলতান আহম্মেদ গংদের পক্ষে ৩ একর ১৮ শতাংশ জমি চূড়ান্ত কোর্টের আদেশ মোতাবেক ঢোলছুরাত বাজিয়ে লাল নিশানা দিয়ে পিলার পুতে বাদী গংদের বুঝিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, বিবাদীপক্ষ মোঃ জিয়াউল হক গংদের পক্ষে অবশিষ্ট ৮৭ শতাংশ জমি বহাল রাখা হয়েছে। এ বিষয়ে পেশাগত দায়িত্ববোধ ও স্বচ্ছতার সঙ্গে বাটোয়ারা নক্সা এবং কলমী নক্সা প্রস্তুতপূর্বক আইনি প্রক্রিয়া সম্পন্ন করায় সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
অন্যান্য

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন

22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
অন্যান্য

লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি

22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
অন্যান্য

কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন

22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
অন্যান্য

লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়

22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
অন্যান্য

রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

22 Aug 2026
আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা
অন্যান্য

আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা

22 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম