মাটিরাঙ্গায় জামায়াতের গণমিছিল ও সমাবেশ জুলাই সনদ বাস্তবায়ন ও জুলাইয়ের গণহত্যার দায়ীদের দ্রুত বিচারের দাবি
মো. সাইফুল ইসলাম (মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধি)
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জুলাইয়ের গণহত্যার দায়ীদের দ্রুত বিচার এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাটিরাঙ্গা পৌর শাখার উদ্যোগে শনিবার (১ আগস্ট) বিকেলে গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাদ আসর মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে গণমিছিলটি শুরু হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তবলছড়ি মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
মাটিরাঙ্গা পৌর জামায়াতের আমির মো. শামসুল হকের সভাপতিত্বে এবং পৌর সেক্রেটারি আবু বক্কর সিদ্দিক নোমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন পৌর অফিস সমন্বয়ক মাওলানা শাহরিয়ার নাজিম।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাটিরাঙ্গা উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল জলিল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ ইউসুফ।
বক্তারা তাঁদের বক্তব্যে জুলাইয়ের গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করার পাশাপাশি ‘জুলাই সনদ’ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তাঁরা বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা, গণআকাঙ্ক্ষার প্রতিফলন এবং গণতান্ত্রিক মূল্যবোধ সুসংহত করতে এ দাবিগুলোর বাস্তবায়ন জরুরি।
গণমিছিলে অংশগ্রহণকারীরা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি শেষ হয়।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026