দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইসার রহমান চৌধুরী অডিটরিয়ামে

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক শনিবার, 01 আগস্ট, 2026 1 বার পঠিত
রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইসার রহমান চৌধুরী অডিটরিয়ামে

 

মোঃ সিদ্দিকুর রহমান বাবু স্টাফ রিপোর্টার
১,৭,২০২৬ তারিখ
এমবিবিএস ৬২তম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকদের শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামেকহা পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল পিকেএম মাসুদ উল ইসলাম। প্রধান অতিথির আসন অলংকার করেন উত্তরবঙ্গের কৃতী সন্তান, রাজশাহীর জনমানুষের নেতা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমিমন্ত্রী জনাব মোঃ মিজানুর রহমান মিনু এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর আপামর চিকিৎসকদের অভিভাবক, ড্যাব কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, রাজশাহী জেলা শাখার সম্মানিত সভাপতি ও বিশিষ্ট বক্ষব্যাধী বিশেষজ্ঞ ডা. মোঃ ওয়াসিম হোসেন এবং ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রামেক শাখার সভাপতি, বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মোঃ মোফাখখারুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন ড্যাব রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক, এবং শিক্ষক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক ও বিশিষ্ট অর্থোপেডিক ও স্পাইন সার্জন ডা. মোঃ মনোয়ার তারিক সাবু। এছাড়াও উপস্থিত ছিলেন রামেক অধ্যক্ষ ডা. খন্দকার মোঃ ফয়সল আলম, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ জহিরুল হক , শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ ডা. মোর্শেদ জামান মিয়া, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ রামেকহা-র বিভিন্ন স্তরের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারী এবং নতুন ইন্টার্ন চিকিৎসক ও তাদের অভিভাবকবৃন্দ এবং বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে প্রাক্তন ইন্টার্ন চিকিৎসক ও রামেক ছাত্রদলের সাধারণ সম্পাদক ডা. রিমন আলী এবং প্রাক্তন ইন্টার্ন প্রতিনিধি ডা. তৌকির নতুন ইন্টার্নদের উদ্দেশ্যে তাদের অভিজ্ঞতার আলোকে উপদেশমূলক বক্তব্য প্রদান করেন।

পবিত্র কুরআন তেলাওয়াৎ ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর নতুন ইন্টার্ণ চিকিৎসকদের ফুল দিয়ে বরণ, নেমপ্লেট পরিধান ও শপঠ গ্রহণ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ নতুন চিকিৎসদের একজন দক্ষ চিকিৎসক হিসেবে গড়ে উঠতে প্রত্যেককেই কঠোর পরিশ্রম ও দুঃস্থ রুগীদের প্রতি সেবার মনোভাব প্রদর্শনের উপর জোর দেবার পরামর্শ প্রদান করেন। তাঁরা বলেন একজন ভালো চিকিৎসক হবার আগে একজন ভালো মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে হবে।

রামেকহা-র সম্মানিত পরিচালক প্রধান অতিথিকে সম্মাননা স্মারক হিসেবে একটি ক্রেস্ট উপহার দেন। অনুষ্ঠান শেষে পরিচালক মহোদয় সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

৬২তম ইন্টার্ন চিকিৎসকদের এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম সঞ্চালনায় ছিলেন সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফারহান ইমতিয়াজ চৌধুরী এবং অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রামেকহা-র মুখপাত্র ও পেইন ক্লিনিকের ইনচার্জ সহকারী অধ্যাপক ডা. শেখ শামীম আহমেদ।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
অন্যান্য

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন

22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
অন্যান্য

লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি

22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
অন্যান্য

কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন

22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
অন্যান্য

লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়

22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
অন্যান্য

রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

22 Aug 2026
আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা
অন্যান্য

আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা

22 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম