দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

সুনামগঞ্জে সেবামূলক কর্মকাণ্ড ও সততায় সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন ওসি রতন শেখ পিপিএম

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক শনিবার, 01 আগস্ট, 2026 1 বার পঠিত
সুনামগঞ্জে সেবামূলক কর্মকাণ্ড ও সততায় সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন ওসি রতন শেখ পিপিএম

 

ক্রাইম রিপোর্টার সিলেট :-শামসুর রহঃজাবেদ।

সুনামগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং সাধারণ জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিয়ে সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ, পিপিএম।
​দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি এলাকায় মাদক, জুয়া, চাঁদাবাজি এবং বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেন। তার গতিশীল নেতৃত্ব এবং কঠোর প্রশাসনিক পদক্ষেপের কারণে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। সেবা নিতে আসা ভুক্তভোগীরা জানান, থানায় কোনো প্রকার হয়রানি ছাড়াই দ্রুত পুলিশি সহায়তা পাচ্ছেন তারা।
​পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে এবং সাহসিকতার সাথে দায়িত্ব পালনের জন্য তিনি ইতোমধ্যেই ‘পিপিএম’ (রাষ্ট্রপতির পুলিশ পদক) খেতাবে ভূষিত হয়েছেন।
​স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা জানান, ওসি রতন শেখ কেবল একজন দক্ষ পুলিশ কর্মকর্তাই নন, বরং একজন জনবান্ধব অভিভাবকের মতো কাজ করছেন। পুলিশের ইতিবাচক ভাবমূর্তি উজ্জ্বল করতে তার এই ভূমিকা প্রশংসনীয়।
​নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে ওসি রতন শেখ পিপিএম বলেন, “জনগণের সেবা করা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রথম ও প্রধান কাজ। সুনামগঞ্জের সর্বস্তরের মানুষের সহযোগিতা নিয়েই আমরা একটি অপরাধমুক্ত, শান্তিময় সমাজ গঠন করতে চাই।”

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম