কাঁচপুরে ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক
রবিবার, 02 আগস্ট, 2026
1 বার পঠিত
মোহাম্মদ আবু সালেহ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নূরুল ইসলাম ওরফে গোলাপ (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) ভোরে কাঁচপুর ব্রিজের ঢালের লিংক রোড এলাকায় অভিযান চালিয়ে তাকেৎ আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, মাদক নির্মূল এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026