দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

তালম ইউনিয়নে জনপ্রিয়তার শীর্ষে এখন মোস্তাফিজুর রহমান সম্পদ,সাধারণ মানুষের মুখে এখন একটাই নাম

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক রবিবার, 02 আগস্ট, 2026 1 বার পঠিত
তালম ইউনিয়নে জনপ্রিয়তার শীর্ষে এখন মোস্তাফিজুর রহমান সম্পদ,সাধারণ মানুষের মুখে এখন একটাই নাম

 

লিটন আহমেদ,তাড়াশ সিরাজগঞ্জ

​সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ১নং তালম ইউনিয়নে সাধারণ মানুষের সুখে-দুঃখে ছায়ার মতো পাশে দাঁড়িয়ে আসছেন,বিশিষ্ট সমাজসেবক এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান সম্পদ। দীর্ঘ সময় ধরে অসহায় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখে তিনি বর্তমানে অত্র ইউনিয়নের সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়েছেন।

​স্থানীয় সূত্রে জানা গেছে, মোস্তাফিজুর রহমান সম্পদ ব্যক্তিগত উদ্যোগে তালম ইউনিয়নের বিভিন্ন গ্রামে দরিদ্রদের সহায়তা, অসুস্থ রোগীদের চিকিৎসার ব্যবস্থা এবং মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে আসছেন। বিশেষ করে সাম্প্রতিক শীত মৌসুমে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন দুর্যোগে তার সক্রিয় ভূমিকা সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে।​শুধু তাই নয়, চেয়ারম্যান নির্বাচিত না হয়েও তিনি ইতোমধ্যে নিজ অর্থায়নে ইউনিয়নের কাদা যুক্ত রাস্তাঘাট মেরামত করে দিয়েছেন এবং প্রয়োজনীয় স্থানে কালভার্ট নির্মাণ করে মানুষের সহজ চলাচলের ব্যবস্থা করে দিচ্ছেন। তার এমন উন্নয়নমূলক কাজ পুরো ইউনিয়নজুড়ে এখন প্রশংসায় ভাসছে।

নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ১নং তালম ইউনিয়নে মোস্তাফিজুর রহমান সম্পদ-এর জনপ্রিয়তা ততই আকাশচুম্বী হচ্ছে। সাধারণ মানুষের মুখে মুখে এখন একটাই কথা— “যোগ্য ও জনবান্ধব নেতা হিসেবে সম্পদ ভাইকেই আমরা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।”
​তালম ইউনিয়নের সাধারণ জনগন ও ভোটারের সাথে কথা বলে জানা যায়, মোস্তাফিজুর রহমান সম্পদ একজন বিনয়ী ও সদালাপী মানুষ। বিপদে ডাকলে তাকে সবসময় পাওয়া যায়। এলাকার উন্নয়নে তার মতো একজন জনবান্ধব নেতৃত্বের প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

​​এ বিষয়ে মোস্তাফিজুর রহমান সম্পদ জানান,জনগণের ভালোবাসা আমার শক্তির উৎস। জনগণের এই সমর্থন আমাকে আগামীর সুন্দর তালম ইউনিয়ন গড়ার স্বপ্ন দেখায়।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণ যদি আমাকে চেয়ারম্যান হিসেবে পাশে চায় তাহলেই সম্ভব,আমি
​সর্বস্তরের মানুষের দোয়া ও ভালোবাসা চাই আর এই দোয়া ও ভালোবাসা নিয়ে সকল সেবামূলক কার্যক্রম আরও বেগবান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
অন্যান্য

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন

22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
অন্যান্য

লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি

22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
অন্যান্য

কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন

22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
অন্যান্য

লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়

22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
অন্যান্য

রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

22 Aug 2026
আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা
অন্যান্য

আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা

22 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম