বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও কার্য নির্বাহী পর্ষদের অভিষেক অনুষ্ঠান
মোঃ মিরাজ হোসাইন চৌধুরী ,বরগুqqনা (বামনা)উপজেলা প্রতিনিধি
বরগুনা জেলার বামনা উপজেলার ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান আসমাতুন্নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও কার্য নির্বাহী পর্ষদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ।বিশিষ্ট শিল্পপতি ও উপজেলা বিএনপির সম্মানিত সাবেক সদস্য ও আসমাতুন্নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কার্য নির্বাহী পর্ষদের সভাপতি জনাব মোঃ রুহুল আমিন শরীফের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক শম্ভুনাথ ভৌমিক এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করেন বামনা উপজেলা সুযোগ্য নির্বাহী অফিসার জনাব নিকহাত আরা। বিশেষ অতিথি হিসেব আসন গ্রহণ করেন জনাব ইঞ্জিনিয়ার আব্দুল কালাম আজাদ রানা সাবেক আহ্বায়ক বামনা উপজেলা বিএনপি। জনাব মোঃ ফারুক হোসেন খান অফিসার ইনচার্জ বামনা থানা , মাননীয় চিফ হুইপ মহোদয়ের একান্ত সহকারী সচিব মোঃ তহিদুল ইসলাম ,জনাব সালাউদ্দিন হাওলাদার সাবেক সাংগঠনিক সম্পাদক বামনা উপজেলা বিএনপি। জনাব অ্যাডভোকেট খান মোঃ খান মোহাম্মদ জহির সাবেক আইন সম্পাদক জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি । উক্ত অভিভাবক সমাবেশ বক্তারা বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার প্রসার সম্পর্কে আলোচনা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাদকের ভয়াবহতা ও মাদকমুক্ত শিক্ষাঙ্গন করার জোর তাগিদ দেন। পরিচালনা পর্ষদের সভাপতি রুহুল আমিন তার বক্তৃতায় উল্লেখ করেন একটি বিদ্যালয় কখনোই রাজনৈতিক আড্ডাগানা হতে পারে না । বিগত ফ্যাসিবাদী সরকারের সময় এই বিদ্যালয়টি একটি রাজনৈতিক আড্ডাখানা পরিণত হয়েছিল । তাই রাজনীতি মুক্ত শিক্ষাঙ্গন তার মূল লক্ষ্য। তিনি আরো বলেন শিক্ষা সম্পর্কে অভিভাবকদের আরও সচেতন হতে হবে শিক্ষার্থীদের উপর দায়িত্বশীলতা আরও বাড়াতে হবে। তাহলেই আধুনিক শিক্ষায় শিক্ষিত হবে পুরো জাতি । উক্ত সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিন আল হুসাইন সেলিম সরদার,বামনা বেগম ফাইজুন্নেসা মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান , উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ নাসির জমাদ্দার সাধারণ সম্পাদক সজীব হোসেন মুন্না সহ বামনা উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা ছিলেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026