গোয়াইনঘাটে ইমামকে আকস্মিক বিদায়: শালিসি বৈঠকে সমাধান, অনুতপ্ত মসজিদ কমিটি; ৩ মাসের অগ্রিম বেতন প্রদান
স্টাফ রিপোর্টার | মাওঃ তাজউদ্দিন তালুকদার , গোয়াইনঘাট সিলেট।
>সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার নিয়াগুল পশ্চিম পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা তাজউদ্দীন শিহাব-কে আকস্মিকভাবে বিদায় দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির সমাধানে আজ একটি শালিসি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন @আস সাহাবা ফাউন্ডেশন বাংলাদেশ As Sahaba Foundation Bangladesh-এর কেন্দ্রীয় সদস্য সচিব মাওলানা বদরুল ইসলাম যুগ্ম সচিব মাওলানা জামিল আহমেদ মাসরুর সহ সিলেট জেলার দায়িত্বশীলগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ জনাব হাফিজ উদ্দিন আহমেদ।
আলোচনায় ঘটনার বিভিন্ন দিক পর্যালোচনা শেষে মসজিদ কমিটি তাদের পূর্বের সিদ্ধান্ত ও আচরণের জন্য অনুতাপ প্রকাশ করেন। একই সঙ্গে বিদায়ী ইমাম মাওলানা তাজউদ্দীন শিহাব-কে সম্মান জানিয়ে অগ্রিম তিন মাসের বেতন প্রদান করা হয়।
বৈঠকে উপস্থিত সংশ্লিষ্টরা ভবিষ্যতে এ ধরনের বিষয়ে পারস্পরিক আলোচনা, ইসলামী শিষ্টাচার ও ন্যায়সঙ্গত প্রক্রিয়া অনুসরণ করে সিদ্ধান্ত গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এ ঘটনায় স্থানীয় মুসল্লিদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট পক্ষগুলো আশা প্রকাশ করেছেন, আলোচনার মাধ্যমে ভবিষ্যতেও এ ধরনের সমস্যার শান্তিপূর্ণ সমাধান সম্ভব হবে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক*
22 Aug 2026
সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি!
22 Aug 2026
কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১
22 Aug 2026
সুনামগঞ্জ জেলা সদর কুরবান নগর ইউনিয়ন মাইজবাড়ি বদিপুর আজ বিরাট নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে সম্ভাব্য
22 Aug 2026
গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত এজাহানামীয় ধর্ষণ ও গতকালকের খুনের মামলার আসামী জুবেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ
20 Aug 2026