দৈনিক দেশ প্রতিদিন
নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
■ গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬| ■ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন ■ বাংলাদেশে লঞ্চ হলো Hero XPulse 200 4V ও XPulse 200 4V Pro ■ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক* ■ লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি ■ সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি! ■ কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১ ■ কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন ■ লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায় ■ রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

নরসিংদীর মাধবদীতে কক্ষে আটকা পড়া দুই বছরের শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

প্রতিবেদক দৈনিক দেশ প্রতিদিন প্রতিবেদক সোমবার, 03 আগস্ট, 2026 1 বার পঠিত
নরসিংদীর মাধবদীতে কক্ষে আটকা পড়া দুই বছরের শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

মোস্তফা মিয়া নরসিংদী
নরসিংদীর মাধবদীতে একটি তিনতলা ভবনের কক্ষে আটকা পড়া দুই বছরের এক শিশুকে সফলভাবে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।
সোমবার (৩ আগস্ট) সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে উপজেলার চৌদ্দপাইকা এলাকায় এ ঘটনা ঘটে। খেলার ছলে পরিবারের অগোচরে শিশুটি একটি কক্ষের দরজায় ভেতর থেকে ছিটকিনি লাগিয়ে ফেললে সে কক্ষের ভেতরে আটকা পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা অনেক চেষ্টা করেও দরজা খুলতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মাধবদী বাজার ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল স্টেশন অফিসার মো. রায়হান-এর নেতৃত্বে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। তবে ঘটনাস্থলে যাওয়ার কোনো সরাসরি রাস্তা না থাকায় সদস্যদের প্রায় এক কিলোমিটার কাদামাখা জমির আইল পেরিয়ে হেঁটে সেখানে পৌঁছাতে হয়।
পরবর্তীতে উদ্ধারকারী দল ভবনের দ্বিতীয় তলার কক্ষে আটকে থাকা দুই বছরের শিশু মো. সাফোয়ানকে নিরাপদ ও সুস্থ অবস্থায় উদ্ধার করে। উদ্ধার শেষে শিশুটিকে তার বাবা মো. রাকিবুল ইসলাম-এর কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সফলভাবে উদ্ধার অভিযান শেষ করে সকাল ১০টা ৫৭ মিনিটে ফায়ার সার্ভিসের সদস্যরা স্টেশনে ফিরে যান।
মাধবদী বাজার ফায়ার স্টেশনের ইনচার্জ মো. রায়হান জানান, সময়োপযোগী পদক্ষেপ এবং উদ্ধারকারী দলের দক্ষতার কারণে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

মন্তব্য (0)

সম্পর্কিত সংবাদ

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
অন্যান্য

পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন

22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
অন্যান্য

লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি

22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
অন্যান্য

কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন

22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
অন্যান্য

লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়

22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
অন্যান্য

রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

22 Aug 2026
আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা
অন্যান্য

আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি উপলক্ষে বৃদ্ধাশ্রম ও এতিমখানায় খাবার বিতরণ, বৃক্ষরোপণ এবং সর্বোচ্চ রক্তদাতাকে সম্মাননা

22 Aug 2026
© All rights reserved © 2026 দৈনিক দেশ প্রতিদিন Design & Development By দৈনিক দেশ প্রতিদিন টিম