বৃক্ষ রোপনে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” লালমনিরহাটে জেলা বৃক্ষ মেলা উদ্বোধনকালে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্হাপণা মন্ত্রী -অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু”
মোঃ সাখাওয়াত হোসেন লাবু
জেলা প্রতিনিধি
লালমনিরহাট:-
লালমনিরহাট জেলা প্রশাসন ও বনবিভাগের আয়োজনে ১০ দিন ব্যাপী বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন ঘোষণা করেন লালমনিরহাট সদর-০৩ আসনের সাংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্হাপণা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। উদ্বোধন শেষে আলোচনা সভায় বক্তব্যকালে মন্ত্রী বলেন, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মহাপরিকল্পনা অনুযায়ী আগামী ০৫ বছরে ২৫কোটি গাছের চারা রোপন করা হবে ইনশাআল্লাহ, গত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামীলীগ বৃক্ষ নিধন করে পরিবেশের জন্য এক মহাবিপর্যয় ডেকে এনেছে।এছাড়াও তিনি তার বক্তব্যে পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ষ্ক্ষেত্রে বৃক্ষের গুরুত্ব এবং আলাদা আলাদাভাবে বনজ ফলজ ও ভেষজ উদ্ভিদসমূহ আমাদের জাতীয় জীবনে কতটা গুরুত্ব বহন করে তা আলোকপাত করেন।সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাটের সন্মানিত জেলা প্রসাশক মুহঃ রাশেদুল হক প্রধান । এসময় লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মমিনুল হক সহ জেলা প্রসাশন ও উপজেলা প্রসাশন ও বনবিভাগের গুরুত্বপূর্ণ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026