ত্রাণ মন্ত্রীর দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসল “আলোকিত লালমনিরহাট “সামাজিক আন্দোলন এখন লালমনিরহাট জেলার সাধারণ মানুষের একটি আস্থা ও ভরসার প্রতীক
-মোঃ সাখাওয়াত হোসেন লাবু
জেলা প্রতিনিধি
লালমনিরহাট।
লালমনিরহাট জেলাকে একটি আধুনিক যুগোপযোগী মডেল জেলা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ১৩টি সামাজিক অপরাধের বিরুদ্ধে ২০০১-২০০৬ সাল পর্যন্ত তৎকালীন বিএনপি সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্হাপণা মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয় ” আলোকিত লালমনিরহাট “একটি সামাজিক আন্দোলন গড়ে তুলেছিলেন।ছাত্র জীবনে রাজনীতিতে জড়িয়ে পড়া আসাদুল হাবিব দুলু স্বপ্ন বুনতেন একটি উন্নত সমৃদ্ধ মডেল জেলা হিসেবে লালমনিরহাট কে প্রতিষ্ঠিত করতে। ২০০১-২০০৬ সাল পর্যন্ত “আলোকিতলালমনিরহাট” অপরাধ মুক্ত লালমনিরহাট গড়তে ব্যাপক ভূমিকা রেখেছিল।এরপরই রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন ঘটলেও নানা চরাই উতরাই এর মধ্যেও আলোকিত লালমনিরহাটের রুপকার আসাদুল হাবিব দুলু তার সামাজিক আন্দোলনটি সচেতনতামুলক সাইকেল র্যালী, গ্রামীণ ক্রীড়া সাহিত্য সংস্কৃতির মাধ্যমে চলমান রাখেন।বিগত ১৭ বছরে সারাদেশ জুড়ে ফ্যাসিবাদীদের দৌরাত্ম ও দখলদারত্বের কারণে মানুষের নৈতিক অবক্ষয় সহ যুবসমাজের মাদক জুয়াসহ নানা অপরাধের সাথে যুক্ত হয় অবাধে। আর লালমনিরহাট একটি প্বার্শবর্তী রাষ্ট্রের সীমান্তবর্তী জেলা হওয়ায় এই জেলার তরুণ -যুবকেরা মারাত্মকভাবে মাদকাসক্ত হয়ে নৈতিক অবক্ষয় ঘটে।যার ফলে সমাজে আবারো বৃদ্ধি পায় অন্যান্য সামাজিক অপরাধ। এমতাবস্থায় ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাটের মানুষ বিপুল ভোটের ব্যবধানে আবারো অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু-কে এমপি নির্বাচিত করেন। বিএনপি সরকার গঠন করলে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মন্ত্রী সভায় দক্ষতা -মেধার মুল্যায়নে আসাদুল হাবিব দুলু নির্বাচিত হন -ত্রাণ ও দুর্যোগ ব্যবস্হাপনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী।এবারো মন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক অপরাধের তীব্রতা নিরসনে -১৩টি সামাজিক অপরাধের মধ্যে উল্লেখযোগ্য অধিক সংঘটিত অপরাধগুলো (মাদক,অনলাইন জুয়া,যৌতুক ও বাল্যবিবাহ)নির্মুল ও নিয়ন্ত্রণে গত ০৪ জুলাই ২০২৬ ইং রোজ শনিবার শহরের স্হানীয় এমটি হোসেন ইনস্টিটিউট মাঠে লালমনিরহাটের সকল পর্যায়ের পেশাজীবি-শ্রমজীবি মানুষকে সাথে নিয়ে একটি মতবিনিময় সভা ও সভা শেষে লালকটি পরিহিত আলোকিত লালমনিরহাটের সদস্যদের নিয়ে বিশাল একটি সচেতনতামূলক র্যালী পরিচালনা করেন। এর আগের দিন গত ০৩ জুলাই ২০২৬ ইং রোজ শুক্রবার তিনি তার ব্যক্তিগত ব্যবস্হাপনা ও দিক নির্দেশনায় আলোকিত লালমনিরহাট গড়ার প্রত্যয়ে যৌতুক বিহীন দশ জোড়া দম্পতির বিবাহ অনুষ্ঠান এর আয়োজন করেন যা সারা বাংলাদেশে ইতোমধ্যে আলোড়িত ঘটনা। উল্লেখ্য লালমনিহাটকে সামাজিক অপরাধ মুক্ত করতে তিনি লালমনিরহাটের প্রসাশন বুদ্ধিজীবি রাজনীতিবিদ খেলোয়াড় শিক্ষক সহ সকল শ্রেনী পেশার মানুষের সমন্বয়ে আলোকিত লালমনিরহাট -অপরাধ নির্মুল এ্যাকশন কমিটি গঠন করেন যা জেলা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা এমনকি এমনকি ওয়ার্ড পর্যায়ের ইউনিট কমিটি গঠন করা হয়।মাননীয় মন্ত্রীর সার্বিক দিক নির্দেশনা ও প্রত্যক্ষ অংশগ্রহণে ওয়ার্ড ইউনিট থেকে শুরু করে প্রতিটি ইউনিট তাদের নির্ধারিত কর্মকাণ্ড পরিচালনা করছে।যা ইতোমধ্যে লালমনিরহাটের মানুষের মনে আশা সঞ্চার ঘটিয়েছে। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড ইউনিট কমিটির সদস্যরা সফলতার সাথে মাদক-কারবারীদের আটক এমনকি জেলহাজতে প্রেরণ এবং মাদকসেবিদের ডোপ-টেস্টের মাধ্যমে পুনর্বাসন করে মাদকমুক্ত হওয়ার জন্য উৎসাহ প্রদান করছেন। এমনকি ভুক্তভোগী মাদকসেবির পারিবারিক অর্থনৈতিক অবস্থা ও আয়ের উৎস বিবেচনা করে মন্ত্রী মহোদয়ের নির্দেশে ভুক্তভোগী পরিবারের আহার ও দায়িত্ব গ্রহন করছেন। যার কারণে মাদকসেবী পরিবারের অভিভাবকগণ আশার আলো দেখতে পাচ্ছেন হয়ত তার পরিবারটা এবার মাদকের ভয়াবহতা থেকে রক্ষা পাবে।এর বাহিরে এ্যাকশন কমিটি অনলাইন জুয়া, বাল্যবিবাহ ও যৌতুকের বিষয়ে স্বোচ্ছার ভুমিকা পালন করছেন।বিভিন্ন ইউনিটের স্বেচ্ছাসেবীদের সাথে সরাসরি সমন্বয়ের পাশাপাশি দিকনির্দেশনা প্রদান এমনকি প্রতিটি ইউনিটের সকল সদস্যদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা হচ্ছে। গত ৩১ জুলাই ২০২৬ ইং রোজ শুক্রবার এ্যাকশন কমিটির স্বেচ্ছাসেবীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ মুল্যায়ন সভা অনুষ্ঠিত হয়।উক্ত মুল্যায়ন সভায় প্রধান অতিথির বক্তব্যকালে আলোকিত লালমনিরহাটের রুপকার মন্ত্রী মহোদয় সকল স্বেচ্ছাসেবীদের অনুরোধ করেন যেন সকলেই সততা এবং দায়িত্ব-নিষ্ঠার সাথে কর্মকাণ্ড পরিচালনা করেন এবং এই কমিটির কেউ যেন কোন অপরাধ বা অপরাধীর সাথে আঁতাতে লিপ্ত না হন।উল্লেখ্য আলোকিত লালমনিরহাটের খুনিয়াগাছ ইউনিয়ন এ্যাকশন কমিটির ০৪ জন সদস্যকে ইতিপূর্বে একজন মাদক ব্যবসায়ীর সাথে অর্থ লেনদেনের অভিযোগে সরাসরি আজীবন বহিষ্কার করা হয়। আর ভবিষ্যতে এমন গর্হিত কাজে কেউ লিপ্ত থাকলে তাকেও আজীবন বহিষ্কার করা হবে বলে মন্ত্রী জানান।সেকারণেই মন্ত্রীর সার্বিক দিক নির্দেশনা ও আলোকিত লালমনিরহাটের এ্যাকশন কমিটির কর্মকান্ড লালমনিরহাট জেলার সাধারণ মানুষের মনে এক নতুন আশা জাগিয়েছে যে লালমনিরহাট হবে একটি আধুনিক যুগোপযোগী অপরাধমুক্ত আগামীর বাংলাদেশের রোল মডেল-“আলোকিত লালমনিরহাট “।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026