কাজিপুরে কাঁচামরিচের দাম কমতে শুরু করেছে
মোঃ আব্দুর রব মনসুর,
কাজিপুর উপজেলা প্রতিনিধি।
সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলায় পৌর,সোনামুখী, মেঘাই, ঢেকুরিয়া, নাটুয়ারপাড়া, কুমারিয়াবাড়ী, রঘুনাথপুর, জর্জিরা, পানাগাড়ী, গান্ধাইল ও সিমান্তবাজার সহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, এক সপ্তাহের ব্যবধানে বাজারে কাঁচামরিচ দাম কমেছে ১৩০-১০০ টাকা। কাঁচা মরিচ এক কেজিতে বিক্রি হচ্ছে ২০০ টাকায়। ভারত থেকে দেশে কাঁচামরিচ আমদানি শুরু হতেই বাজারে এর প্রভাব পড়েছে। দীর্ঘ কয়েকদিনের ঊর্ধ্বমুখী দামের পর মাত্র কয়েকদিনের ব্যবধানে দেশি কাঁচামরিচের খুচরা দাম কেজিপ্রতি ১৩০ টাকা পর্যন্ত কমেছে।
ব্যবসায়ীরা বলছেন, আমদানি অব্যাহত থাকলে আগামী কয়েক দিনের মধ্যে বাজার আরও স্থিতিশীল হতে পারে। তবে কৃষকরা আশঙ্কা করছেন, অতিরিক্ত আমদানির ফলে স্থানীয় উৎপাদকরা ক্ষতির মুখে পড়তে পারে
বুধবার (৫ই আগষ্ট) কাজিপুর পৌর বাজার ঘুরে দেখা যায়, দেশি কাঁচামরিচ প্রতি কেজি ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, গত এক সপ্তাহ ধরে সরবরাহ সংকট, মৌসুমি উৎপাদন কমে যাওয়া এবং পাইকারি পর্যায়ে সরবরাহ সীমিত থাকায় দেশি কাঁচামরিচের দাম দ্রুত বেড়ে কেজিপ্রতি ৩০০ থেকে ৩৫০ টাকায় পৌঁছে যায়। শুক্রবার ও একই দামে মরিচ বিক্রি হয়েছে। তবে ভারতীয় মরিচ বাজারে প্রবেশের পর সরবরাহ বাড়তে শুরু করায় দাম দ্রুত নিম্নমুখী হয়েছে।
আমদানিকারকদের দাবি, ভারত থেকে প্রচুর কাঁচামরিচ আমদানির সম্ভাবনা রয়েছে। ফলে সারা দেশের বাজারেও এর ইতিবাচক প্রভাব পড়তে পারে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026