গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
২০২৬ অনুষ্ঠিত
মো সাইফুল ইসলাম, কালিয়াকৈর গাজীপুর:
পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গাজীপুর সাংবাদিক সমিতি-র উদ্যোগে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ ৫ আগস্ট (বুধবার) সকাল ১১ ঘটিকায় পারিজাত কোনাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি ও দৈনিক যুগান্তরের কাশিমপুর-কোনাবাড়ী প্রতিনিধি শফিকুল ইসলাম শামীম-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও মোহনা টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি তারিকুল জুয়েল-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক (কোনাবাড়ী মেট্রো থানা বিএনপি) এবং গাজীপুর রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব সাজ্জাদুর রহমান মামুন।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশনের (কেন্দ্রীয় কমিটি) সহ-সভাপতি এবং গাজীপুর জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের (কোনাবাড়ী) সভাপতি মোঃ ইসমাইল হোসেন (রনি)।
এছাড়াও বিশেষ ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
মোঃ ইফতেখার হোসেন, অফিসার ইনচার্জ (ওসি), কোনাবাড়ী থানা, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
কাজী নজরুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, কোনাবাড়ী পপুলার হাসপাতাল, গাজীপুর।
বেলায়েত হোসেন পারু, বিশিষ্ট ব্যবসায়ী, কোনাবাড়ী, গাজীপুর।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সাংবাদিকরা শুধু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই নয়, সামাজিক ও পরিবেশগত বিভিন্ন সচেতনতামূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখে চলেছেন। পরবর্তীতে অতিথিবৃন্দ স্কুল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি চারা রোপণ করেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026