চৌধুরীহাট ডিগ্রি কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
মো: ইব্রাহীম সায়েম
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চৌধুরীহাট ডিগ্রি কলেজের পুনর্গঠিত গভর্নিং বডির পরিচিতি ও মতবিনিময় সভা রবিবার সকালে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে কলেজ প্রাঙ্গণে শিক্ষক ও শিক্ষার্থীরা অতিথিদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেন। পরে নবগঠিত গভর্নিং বডির সদস্যদেরও শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
নবগঠিত গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল হাই সেলিম।
কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ সাদীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য এ এস এম কামাল উদ্দিন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইমাম হোসাইন, প্রভাষক সাইফুল্লাহ সোহাগ, রাজনৈতিক ব্যক্তিত্ব কবির আহমেদ, আজীবন দাতা সদস্য ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ এবং রাজনৈতিক নেতা একরামুল হক। এছাড়াও শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা কলেজের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও মানসম্মত শিক্ষা পরিবেশ গড়ে তুলতে নবগঠিত গভর্নিং বডির ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি কলেজের সার্বিক উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের সহযোগিতা কামনা করা হয়।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026